নিউজ

সোমবার থেকে চলবে ২০০ টি ট্রেন, তবে মানতে হবে বিশেষ নিয়ম, জেনে নিন বিস্তারিত

দীর্ঘ দুমাসের বেশি সময় দেশে লকডাউন চলছে। টানা এতদিন ট্রেন পরিষেবা বন্ধ রাখা হয়েছিল। এবার ভারতীয় রেল কর্তৃপক্ষ জানিয়েছে ১ লা জুন থেকে ২০০ টি ট্রেন চলবে। কয়েকদিন আগে থেকেই এই ট্রেনের টিকিট বুকিং শুরু হয়ে গিয়েছে। তবে করোনা ভাইরাসের সংক্রমণের কথা ভেবে যাত্রীদের জন্য রেলের তরফ থেকে গাইডলাইন তৈরী করা হয়েছে। প্রত্যেক যাত্রীকে এই গাইডলাইন অবশ্যই মেনে চলতে হবে।

কি কি বলা হয়েছে রেলের নির্দেশিকায়, জেনে নিন –

১) স্টেশন ও ট্রেনের এন্ট্রি ও এক্সিট পয়েন্টে স্যানিটাইজার অবশ্যই ব্যবহার করতে হবে।

২) প্রত্যেককে মাস্ক পড়তে হবে।

৩) সমস্ত যাত্রীদের স্ক্রিনিং করা হবে।

৪) যাদের করোনার লক্ষণ নেই, তারাই কেবল ট্রেনে যেতে পারবে।

৫) কনফার্ম ও ভ্যালিড টিকিট থাকলে তবেই  স্টেশনে ঢুকতে দেওয়া হবে ৷

৬) প্রত্যেককে আরোগ্য সেতু অ্যাপ ডাউনলোড করতে হবে।

৭)  সমস্ত যাত্রীদের সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে ৷

আরও বেশ কিছু নিয়ম মানা হয়েছে, সেগুলি হল-

১) টিটিই-দের জন্য পিপিই কিটের ব্যবস্থা করা হচ্ছে ৷ এছাড়া মাস্ক ও গ্লাভস পড়তে হবে।

২) অ্যাডভান্স টিকিট বুকিংয়ের সময় ৩০ দিন থেকে বাড়িয়ে ১২০ দিন করা হয়েছে ৷

৩) ভারতীয় রেলের তরফে আবেদন করা হয়েছে যে গর্ভবতী মহিলা, ১০ বছরের নীচে শিশুরা, ৬৫ বছরের বেশি বয়সের ব্যক্তিরা যাতে ট্রেনে যাতায়াত না করেন ৷

৪) রেলের টিকিট কাউন্টারে বুকিং ও বাতিল উভয় করা যাচ্ছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026