নিউজ

১ লা জুন থেকে খুলছে না তারাপীঠ মন্দির, সংক্রমণের আশঙ্কায় বন্ধ রাখার সিদ্ধান্ত কর্তৃপক্ষের

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল ঘোষণা করেছিলেন, ১ লা জুন থেকে সব ধর্মীয় স্থান খুলে যাবে। কিন্তু মুখ্যমন্ত্রী নির্দেশ দিলেও ১ লা জুন থেকে খুলছে না তারাপীঠ মন্দিরের দরজা। তারাপীঠ মন্দিরের দরজা না খুললেও খুলে দেওয়া হবে বীরভূমের বাকি ৩ সতীপীঠ। আপাতত ১৫ জুন বন্ধ রাখা হবে তারাপীঠ মন্দিরের দরজা।

মুখ্যমন্ত্রীর প্রস্তাবে রাজি নন তারাপীঠ মন্দিরের কর্তৃপক্ষ। ১৫ জুন পর্যন্ত মন্দির বন্ধ রাখলেও বীরভূমের বাকি ৩ সতীপীঠ খুলে রাখা হয়েছে। তারাপীঠ কর্তৃপক্ষ জানিয়েছে, যেভাবে দেশে করোনা সংক্রমণ হচ্ছে, সেখানে মন্দির খুলে দিলে বেশি মাত্রায় সংক্রমণের আশঙ্কা থাকবে। তাই আপাতত মন্দির বন্ধ রাখা হবে। তবে এর পরে বৈঠক করে পরবর্তী সিদ্ধান্ত চূড়ান্ত করা হবে।

বীরভূমের বাকি ৩ সতীপীঠ অর্থাৎ কঙ্কালিতলা, নলাটেশ্বরী ও নন্দিকেশ্বরী মন্দির কর্তৃপক্ষ থেকে জানানো হয়েছে, এই তিন সতীপীঠে বেশিরভাগ সময় লোকজনের সমাগম কম থাকে। ফাঁকা থাকে। কিন্তু তারাপীঠে ভক্তের সমাগম সবসময় বেশি থাকে। তাই তারাপীঠ না খুলে এই তিন সতীপীঠ খোলা রাখা হবে। তবে এক্ষেত্রেও বিশেষ স্বাস্থ্যবিধি মানতে হবে। ১০ জনের বেশি প্রবেশ করা যাবে না। সামাজিক দূরত্বতা বজায় রাখা হবে। প্রত্যেককেই নিয়ম মেনে চলতে হবে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026