কলকাতা সহ দক্ষিণবঙ্গ জুড়ে প্রবল ঝড়বৃষ্টি, মালদায় বজ্রপাতে মৃত ৩
দক্ষিণবঙ্গের দুই জেলায় বজ্র-বিদ্যুৎ সহ ঝড়বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। হাওয়া অফিস সূত্রে আগেই জানান হয়েছিল, উত্তর ২৪ পরগণা, হাওড়া, হুগলি, নদিয়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর , পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলাগুলিতে হতে পারে বিক্ষিপ্ত বৃষ্টিপাত। তবে কলকাতাতেও হতে পারে বৃষ্টি। হাওয়া অফিসের পূর্বাভাস মতো নদিয়া ও পশ্চিম বর্ধমান জেলা দুটিতে হতে পারে বৃষ্টি। সঙ্গে বইবে ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে।
এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চাইতে ১ ডিগ্রি বেশি। গত শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২২.৪ ডিগ্রি সেলসিয়াস, এদিন তা আরও পাঁচ ডিগ্রি বেড়ে গিয়েছে। আজ কলকাতায় বাতাসে আদ্রতার পরিমাণ সর্বনিম্ন ৫৬ শতাংশ এবং সর্বোচ্চ ৯৩ শতাংশ। তবে হাওয়া অফিসের পূর্বাভাস মতো ক্রমেই তাপমাত্রা বাড়ছে শহর কলকাতার।
হাওয়া অফিস সূত্রে আরও জানা গিয়েছে, উত্তরবঙ্গের পাঁচ জেলায় অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কোচবিহারে ঝড়বৃষ্টির সম্ভাবনা প্রবল। বৃষ্টির সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া যার গতিবেগ ঘন্টায় ৪০ থেকে ৫০ কিমি। এছাড়া পাহাড়ে হতে পারে বজ্র-বিদ্যুৎ সহ ভারী থেকে অতিভারী বৃষ্টি।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…