নিউজ

লকডাউন ৫.০-তে ১৩ শহর বাদে অন্য জায়গাতে খুলতে পারে রেস্তোরাঁ ও শপিং মল?

আগামীকাল অর্থাৎ রবিবার শেষ হচ্ছে চতুর্থ দফার লকডাউন। দীর্ঘদিন লকডাউনের জেরে দেশের অর্থনীতি একেবারে ধুঁকতে বসেছে। তবে এই বার অর্থাৎ ১ লা জুন থেকে কনটেনমেন্ট জোন বাদে বাকি এলাকাগুলিতে লকডাউন আরও শিথিল করার দিকে হাঁটছে দেশের একাধিক রাজ্য। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লকডাউন নিয়ে সিদ্ধান্ত নেবার জন্য গতকাল বৈঠকে বসেছিলেন। এই বৈঠকে কি কি বলা হয়েছে তা শনিবার জানা যেতে পারে বলে মনে করা হচ্ছে।

তবে ইংরেজি সংবাদপত্র দ্য ইকনমিক টাইমসে একটি কেন্দ্রীয় নির্দেশিকা বা গাইডলাইন প্রকাশিত হয়েছে। সেই নির্দেশিকা অনুযায়ী ১ জুন থেকে দেশের ১৩ টি শহর বাদে অন্য জায়গাতে মল, রেস্তোরাঁ, হোটেল সব খুলতে চলেছে। যে ১৩ টি শহর বাদ রাখা হয়েছে, সেগুলি হল- দিল্লি, মুম্বই, কলকাতা,হাওড়া, জয়পুর,আহমেদাবাদ,  থানে, পুনে, হায়দরাবাদ, ইন্দোর, যোধপুর, চেন্নাই, চেঙ্গালপাত্তু এবং তিরুভাল্লুর। কেন্দ্রীয় সূত্র অনুযায়ী,  দেশের মোট করোনা আক্রান্তের প্রায় ৭০% এই ১৩টি শহর থেকেই রয়েছে।

রবিবার সকালে ‘মন কি বাত’ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী লকডাউনের পরবর্তী দিক সম্পর্কে আলোচনা করতে পারেন বলে মনে করা হচ্ছে। আগামীকাল হয়তো ১ জুন থেকে পরবর্তী নির্দেশিকা জারি করতে পারে। তবে রাজ্যগুলির কাছে শনিবার নির্দেশিকা আসতে পারে বলে মনে করা হচ্ছে। এদিকে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৮ জুন থেকে সব কর্মী নিয়ে সরকারি ও বেসরকারি সংস্থা খোলার অনুমতি দিয়েছেন। এর পাশাপাশি ১ জুন থেকে সমস্ত ধর্মীয় স্থান খুলে যাবে বলেও তিনি জানিয়েছেন। কিন্তু কেন্দ্রের নির্দেশের দিকে আপাতত তাকিয়ে রয়েছে গোটা দেশ।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026