নিউজ

আজ ফের প্রবল ঝড়-বৃষ্টির সম্ভাবনা, কি জানাল আবহাওয়া দফতর

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে আগামী কয়েকদিন সারা রাজ্যেই ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুধু দক্ষিণবঙ্গে নয়, উত্তরবঙ্গের চলবে এই বিজোড়-বৃষ্টির দাপট। প্রচুর পরিমানে দখিনা বাতাসের জন্য বেশি মাত্রাতে জলীয়বাষ্প ঢুকছে রাজ্যে।  আর এই জলীয়বাষ্পের জেরেই বজ্রগর্ভ মেঘের সঞ্চার হবে এবং সেখান থেকে রাজ্যে বৃষ্টি হবার প্রবল সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এবং কালিম্প এই জেলাগুলিতে ঝড়বৃষ্টির সম্ভাবনা অনেকটাই বেশি।

দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে বৃষ্টিপাত হতে পারে। এমনকি ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঝাড়গ্রাম ও পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে। তবে কোলকাতাতে আজ ঝড়-বৃষ্টির সম্ভাবনা কম আছে। আজ কলকাতাতে সকাল থেকেই আংশিক মেঘলা আকাশ। পরে অবশ্য রোদের দাপট বেড়েছে। আর গুমোট গরমে অস্বস্তিতে পড়েছে শহরবাসী। আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রির বেশি ছিল। আর সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াসের বেশি ছিল। বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ ৫৬-৯৩ শতাংশের মধ্যে। গত ২৪ ঘণ্টায় কলকাতায় বৃষ্টি হয়নি।

আবহবিদদের অনুমান এ বছর নির্ধারিত সময় কেরলে ঢুকবে বর্ষা। ১ লা জুন করলে বর্ষা ঢুকবে। আরবসাগর এবং বঙ্গোপসাগর সংলগ্ন এলাকায় মৌসুমী বায়ু তৈরী হচ্ছে। আগামী ২৪ ঘণ্টায় বিস্তার এই দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু অনেকটা বেশি এলাকাতে বিস্তার লাভ করবে। ফলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা প্রবল রয়েছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026