পাকিস্তান থেকে আসা পঙ্গপালের হানায় দেশের পাঁচ রাজ্য প্রচুর ফসলের ক্ষতি হয়েছে। তবে এবার আরেক আশঙ্কার খবর শোনালো ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল এভিয়েশন। শুধু ফসলের নয়, বিমানযাত্রার জন্য ও এই পঙ্গপাল যথেষ্ট ঝুঁকিপূর্ণ। বিমান ওঠানামার ক্ষেত্রেও সমস্যা সৃষ্টি করতে পারে এই পঙ্গপালের দল। বিশেষজ্ঞরা জানিয়েছেন, বিমান ওঠানামা কৰা সময় হঠাৎ করে পঙ্গপাল চলে এলে তা বিরাট ক্ষতি করতে পারে। এই জন্য যে সমস্ত জায়গাতে পঙ্গপাল হানা দিয়েছে, সেই জায়গাতে বিমান ওঠানামার ক্ষেত্রেও অনেক বেশি সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে।
দেশের পাঁচ রাজ্য তথা রাজস্থান, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, পঞ্জাব পঙ্গপালের জেরে প্রবল ক্ষতি হয়েছে। খুব দ্রুত দিল্লি ও মুম্বাইতেও পঙ্গপালের হানার আশঙ্কা রয়েছে। এই পঙ্গপালের ঝাঁক বিমানের ইঞ্জিন বা অন্যান্য কোনো অংশে ঢুকে পড়ার সম্ভাবনা রয়েছে। যার ফলে বিমানের ইঞ্জিন ও এয়ার কন্ডিশনার ব্যবস্থা বিকল হয়ে যেতে পারে বলে মনে করা হচ্ছে।
তাই শুক্রবার একটি সার্কুলার জারি করা হয়েছে। এই পঙ্গপালের জন্য বিশেষ সতর্ক থাকতে বলা হয়েছে। তাই বিমান ওঠা নামা করার ক্ষেত্রেই সবচেয়ে বেশি বিপদের সম্ভাবনা থাকে। সেদিকে বিশেষ নজরদারি রাখতে বলেছেন বিশেষজ্ঞরা।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…