নিউজ

বদলে যেতে পারে দেশের নাম, জানা যাবে ২ রা জুন

এক দেশ এক রেশন কার্ড নিয়ে শোরগোল বেঁধেছে আগেই। এবার এক দেশ এক নাম নিয়ে সিদ্ধান্ত নিতে চলেছে সুপ্রিমকোর্ট। দিল্লির এক ব্যক্তি সুপ্রিমকোর্টে মামলা করে জানতে চেয়েছেন, এক দেশ এক রেশন কার্ড যদি হত পারে, তাহলে এক দেশ এক নাম হবে না কেন? কেনই বা থাকবে একটি দেশের দু’টি নাম? আগামী ২ রা জুন এই মামলায় শুনানি হবে সুপ্রিমকোর্টে।

সূত্রের খবর, সেদিনের আলোচনায় উঠে আসতে পারে ভারত, ইন্ডিয়া ও হিন্দুস্তান – এই তিনটি নামই। তবে ভারত নামের পাল্লা ভারী বলে জানা গেছে। এ বিষয়ে কেন্দ্রের অবস্থান জানতে চেয়েছে আদালত। কেন্দ্রের বক্তব্য হলফনামার আকারে জমা দিতে বলা হয়েছে।

ভারতবর্ষ বাংলায় বলা হলেও ইংরেজি বলতে হলে ইন্ডিয়া ব্যবহার করতে হয়। এতদিন এটাই চলে আসছে। এবার সেই ধারণার পরিবর্তন ঘটতে পারে। ২ রা জুন ঠিক হবে আগামী দিনে কী নামে ডাকা হবে ভারতবর্ষকে। তবে দেশের একটা বড় অংশ ভারতবর্ষের নাম হিন্দুস্তান করার দাবি করলেও তাদের সে আশা পূর্ণ হবে না বলেই মনে হচ্ছে। কারণ, এখনও পর্যন্ত ভারত নামের পক্ষেই পাল্লা ভারী বলে জানা গেছে। মামলাকারী নিজেও ভারত নামের পক্ষেই সওয়াল করেছেন। তার দাবি, ভারত নামের মধ্যে অনেক নষ্টালজিয়া লুকিয়ে রয়েছে। তবে, ইন্ডিয়া নাম আর থাকছে না বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026