নিউজ

টানা পাঁচ দিন ধরে বাড়ল তেলের দাম, জানুন তেলের দাম

আবারও দাম বাড়লো পেট্রোল ও ডিজেলের।তৈল বিপণন সংস্থাগুলি থেকে এই নিয়ে টানা পঞ্চমদিন দাম বাড়ানো হলো।সোমবার সাধারণ দামের থেকে পেট্রোল ও ডিজেলের দাম যথাক্রমে ১৫-১৬ এবং ১৭-১৯ পয়সা বেড়ে গিয়েছে।

দিল্লীতে পেট্রোলের দাম বেড়ে দাঁড়ায় ৭৫.৬৯ টাকা এবং ডিজেলের দাম বেড়ে হয় ৬৮.৬৮ টাকা। উল্লেখযোগ্য ব্যাপার হলো কম করের কারণে অন্যান্য মহানগরীর চেয়ে দিল্লীতে তেলের দাম অনেকটাই কম। দিল্লীতে ২রা জানুয়ারীর পর থেকে পেট্রোলের দাম প্রতি লিটারে ৪৪ পয়সা এবং ডিজেলের দাম প্রতি লিটারে ৫৮ পয়সা বেড়ে যায়।

আরও পড়ুন : ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে ভোট, ঘোষণা করল নির্বাচন কমিশন

রবিবার কলকাতায় পেট্রোলের দাম ১৫ পয়সা বেড়ে প্রতি লিটার ৭৮.২৮ এবং ডিজেলের দাম ১৭ পয়সা বেড়ে ৭১.০৪ টাকা হয়।একইভাবে মুম্বাইতে পেট্রোল এবং ডিজেলের দাম হয় যথাক্রমে ৮১.২৮ টাকা এবং ৭২.০২ টাকা। চেন্নাইতে পেট্রোলের দাম ১৬ পয়সা বেড়ে হয় ৭৮.৬৪ টাকা এবং ডিজেলের দাম ১৯ পয়সা বেড়ে ৭২.৫৮ টাকা হয়।

এছাড়াও নয়ডা ও গুরুগ্রামেও পেট্রোল ও ডিজেলের দাম একই ভাবে বাড়তে দেখা গেছে। উল্লেখযোগ্য সোমবার আন্তর্জাতিক তেল বাজারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সাথে ক্রমবর্ধমান ঝামেলার কারণে ইরাকের উপর হুমকি দেওয়ার পরে ব্রেন্ট ক্রুডের দাম দুই শতাংশ বেড়ে গেছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026