মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে জেএনইউ শিক্ষার্থীদের উপর হামলাকে ২৬/১১-এর মুম্বাই সন্ত্রাস হামলার সাথে তুলনা করেছেন। তিনি আরও বলেন যে, এই মুখোশধারী হামলাকারী কারা ছিল তা জানার জন্য তদন্তের প্রয়োজন।
এর আগে শিবসেনার মুখপত্র সামনা জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর হামলাটিকে ‘অমানবিক ও বেআইনী’ বলে অভিহিত করেছিল এবং এটিকে জালিয়ানওয়ালাবাগ গণহত্যার সাথে তুলনা করেছিল।
আরও পড়ুন : ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে ভোট, ঘোষণা করল নির্বাচন কমিশন
দেশে শিক্ষার্থীদের মধ্যে আতঙ্কের পরিবেশ তৈরী হয়েছে। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী বলেন, সবাইকে একত্রিত হয়ে তাদের প্রতি আস্থা জাগানো দরকার। তিনি আরও বলেন, ‘হামলাকারীদের মুখোশ পরার দরকার কী ছিল? তারা কাপুরুষ ছিল। আমি টিভিতে দেখলাম। এটি আমাকে ২৬/১১-এর মুম্বাই সন্ত্রাসী হামলার কথা মনে করিয়ে দেয়। আমি মহারাষ্ট্রে এ ধরনের হামলা সহ্য করব না।’
এবিভিপি আজ তার সাংবাদিকবষ সম্মেলনে জানায় যে, জামিয়া মিলিয়া ইসলামিয়া থেকে শিক্ষার্থীরা ক্যাম্পাসে এসে এখানকার শিক্ষার্থীদের উপর হামলা চালায়। বামপন্থী শিক্ষার্থীরা ছাত্র সংসদের সদস্য ও ছাত্রছাত্রীদের উপর আক্রমণ চালানোর ঘটনায় এবিভিপির বিরুদ্ধে অভিযোগ তুলেছে।
জেএনইউর শিক্ষক সহ চৌত্রিশেরও বেশি শিক্ষার্থীকে এইমস ট্রমা সেন্টারে ভর্তি করা হয়েছিল। আজ সকালে তাদের অব্যাহতি দেওয়া হয়েছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…