নয়া দিল্লি : ঘোষিত হলো দিল্লি বিধানসভা নির্বাচনের দিনক্ষণ। আগামী ৮ ই ফেব্রুয়ারি এক দফায় অনুষ্ঠিত হবে নির্বাচন এবং ১১ ই ফেব্রুয়ারি ঘোষণা করা হবে ফলাফল। ভারতীয় নির্বাচন কমিশন আজ জানিয়েছে একথা। নির্বাচন কমিশন নির্বাচনী তালিকাও প্রকাশ করেছে, যাতে দিল্লি বিধানসভা নির্বাচনে ১.৪৬ কোটি ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে।
৭০ সদস্যের দিল্লি বিধানসভার মেয়াদ ২২ ফেব্রুয়ারি শেষ হচ্ছে, তার আগেই একটি নতুন সরকার গঠন করতে হবে। অরবিন্দ কেজরিওয়ালের নেতৃত্বে, আম আদমি পার্টি ২০১৫ সালে দিল্লিতে ক্ষমতায় এসেছিল ৭০ টি আসনের মধ্যে ৬৭ টিযে জিতে।
আরও পড়ুন : যুদ্ধের আশঙ্কায় বাণিজ্যে ঘাটতি, নিম্নমুখী অর্থনীতি
দিল্লি বিধানসভা নির্বাচনের সিডিউল:
নির্বাচন কমিশনার সুনীল অরোরা আজ এক সাংবাদিক বৈঠক করে জানিয়েছেন একথা। এবারের নির্বাচনে সমস্ত প্রবীণ নাগরিক ভোটারদের জন্য পিক এবং ড্রপ সুবিধা প্রদান করা হবে। নির্বাচন পরিচালনার জন্য প্রায় ৯০,০০০ কর্মী নিয়োগ করা হবে।
দিল্লিতে ১৩,৭৫০ টি পোলিং স্টেশনে ভোট নেওয়া হবে। দিল্লি বিধানসভায় জেনারেল ক্যাটাগরির জন্য ৫৮ টি আসন এবং এসসি ক্যাটাগরির জন্য ১২ টি আসন আছে। চিফ ইলেক্টোরাল অফিসার (সিইও) রণবীর সিং বলেছেন, ভোটার তালিকার চূড়ান্ত প্রকাশনায় দেখা গেছে যে দিল্লিতে মোট ১,৪৬,৯২,১৬৬ জন ভোটার যার মধ্যে ৮০.৫৫ লক্ষ পুরুষ এবং ৬৬.৩৫ লক্ষ মহিলা।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…