নিউজ

অস্ট্রেলিয়া দাবানলে পুড়ে ছারখার, মৃত্যুর দিন ঘনিয়ে আসছে পৃথিবীর সামনে

শ্রেয়া চ্যাটার্জী : গোটা বিশ্ব মেতেছে পয়লা জানুয়ারির আনন্দে। নতুন বর্ষ আসছে, গ্রহণ করে নিচ্ছে নতুন বছরকে। সে সময় অস্ট্রেলিয়া পুড়ছে দাবানলের আগুনে, দাউ দাউ করে জ্বলছে।  আগুনের লেলিহান শিখা একটা গাছ থেকে আরেকটা গাছে ছড়িয়ে পড়ছে। অস্ট্রেলিয়ার ক্যাঙ্গারু দৌড়ে পালাচ্ছে অন্যদিকে, কোয়ালারা একটুখানি ঠান্ডার আশায় বেরিয়ে আসছে। বনাঞ্চল থেকে দমকল কর্মীরা উদ্ধার করছে,  তাদের মুখে তুলে দিচ্ছে জলের বোতল। চারিদিকে অসহায়ত্বের ছাপ, কিন্তু এই দাবানল শুধু অস্ট্রেলিয়াকে ক্ষতি করবে, তা নয় ডেকে আনবে পুরো পৃথিবীকেই মৃত্যুর কাছাকাছি।

কদিন আগেই আমাজনে বিধ্বংসী আগুন আমরা প্রত্যেকে দেখেছি। ছারখার হয়ে গেছিল বনাঞ্চল সাথে বন্য জীবজন্তু। ঠিক অনুরূপ ঘটনাই ঘটেছে অস্ট্রেলিয়াতেও। আমাদের অসহায়ের মতন বসে তাদের জন্য প্রার্থনা করা ছাড়া আর কোন উপায় নেই।  বনের মধ্যে এই ঝলসে যাওয়া কঙ্কাল দের দেহগুলোই যেন আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে পৃথিবী আর বেশিদিন নেই। অস্ট্রেলিয়া সহ গোটা নিউজিল্যান্ড ছেয়ে গেছে কালো ধোঁয়া তে। বায়ু দূষণ হচ্ছে অতিরিক্ত পরিমাণে।

বন্য পশু পাখি থেকে শুরু করে মানুষজনও বেরিয়ে আসছে। আমাজনে আগুনের দাবানলের ঘটনায় ৯ হাজার বর্গকিলোমিটার ধ্বংস হয়েছিল। তা দেখে আমরা সকলে শিউরে উঠেছিলাম। কিন্তু এই বছরই গ্রীষ্মকালে অস্ট্রেলিয়াতে ৬৩ হাজার বর্গকিলোমিটার জঙ্গল দাবানলের কবলে পড়ে। ৫০ কোটিরও বেশি বন্যপ্রাণীর জীবন আজ বিপন্ন। দমকল কর্মীদের অক্লান্ত পরিশ্রমে কিছু কাজ হচ্ছে না। তারাও কোনোদিন ভাবতে পারেনি এরকম ভয়ঙ্কর দাবানল। 

আরও পড়ুন : শক্তির ক্ষমতার অপব্যবহার বন্ধ করুন, মার্কিন যুক্তরাষ্ট্রকে সতর্ক করল চীন

কিন্তু কেন এই দাবানল? বারবার কেন বনাঞ্চল পুড়ে ছাই হয়ে যাবে? বিজ্ঞানীরা কিন্তু অনেকদিন আগেই  মানুষকে সচেতন করেছিলেন। তারা বলেছিলেন পৃথিবীর তাপমাত্রা এত তাড়াতাড়ি বৃদ্ধি পাচ্ছে, এই বিশ্ব উষ্ণায়নের ফলে দাবানল একসময় মারাত্মক আকার ধারণ করবে। সাধারণত শুকনো গাছে দাবানল লাগে।  অস্ট্রেলিয়ার বনাঞ্চল এতটাই শুষ্ক হয়ে গেছে যে দাবানল নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। পৃথিবীর সামনে চলে এসেছে সেইদিন, আর বোধহয় বেশিদিন না।

কারণ আমাজন, অস্ট্রেলিয়া এই সমস্ত বনাঞ্চল যদি পুড়ে খাক হয়ে যায়।  তাহলে পৃথিবীর পক্ষে বেঁচে থাকাটাই মুশকিল। কারণ এরাই পৃথিবীর ফুসফুস, অক্সিজেনের আধার। ফুসফুস ছাড়া কারোর পক্ষে বেঁচে থাকা সম্ভব না। কিন্তু সেই ফুসফুসই আজ বিপন্ন। মানুষ একদিন নিজেই চেয়েছিল সমস্ত বনাঞ্চল কেটে উন্নতির শিখরে উঠতে।

কিন্তু আজ বুঝি সেই প্রকৃতি দেবীর প্রতিশোধ নেবার পালা। প্রকৃতির কোল থেকে গাছ কেটে মানুষ তৈরি করেছে উঁচু বাড়ি,  গাছের ডালপালা দিয়ে তৈরি হয়েছে আসবাবপত্র সৌখিন জিনিস। পুকুর বুজিয়ে গড়ে তুলেছে বাসস্থান। কিন্তু আজ বুঝি মানুষ সেই দিনটার জন্য আফসোস করে, প্রতিনিয়ত মানুষ হয়তো বলে ‘দাও ফিরে সে অরণ্য লও এ নগর’। ইট-কাঠের, কংক্রিটের জগতে মানুষের আজ দম বন্ধ হয়ে যাচ্ছে। তাইতো সবুজায়নের জন্য একচিলতে বারান্দাতেও বৃক্ষরোপণে মানুষ চেষ্টা করে চলেছে। কিন্তু অনেকটা সময় চলে গেছে। 

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026