ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

যুদ্ধের আশঙ্কায় বাণিজ্যে ঘাটতি, নিম্নমুখী অর্থনীতি

ইরানে আমেরিকার বিমানহানার পর থেকেই আশঙ্কা বাড়ছে যুদ্ধের। আমেরিকা ও ইরান পরস্পরকে আক্রমণ করে বাকযুদ্ধ অব্যাহত রেখেছে। এমন অবস্থায় ধাক্কা খাচ্ছে আন্তর্জাতিক বানিজ্য। দুই দেশের মধ্যে যুদ্ধের সম্ভাবনা তৈরী হওয়ায় ঘাটতি দেখা দিয়েছে বাণিজ্যে। যার কুপ্রভাব পড়তে শুরু করেছে শেয়ার বাজারে।

সেনসেক্স ও নিফটির নিম্নমুখী গতি লক্ষ্য করা যাচ্ছে সকাল থেকেই। বিএসই সেনসেক্স ১.১৭% অর্থাৎ ৪৮০ পয়েন্ট কমে ৪০৯৮৩ সূচকে দাঁড়িয়েছে। এনএসই নিফটি ১.১৭% অর্থাৎ ১৪৩ পয়েন্ট কমে ১২০৮৩ সূচকে এসে পৌঁছেছে। এর ফলে সমস্যায় পড়েছে বহু সংস্থা। ক্ষতির মুখ দেখেছে পাওয়ারগ্রিড, মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, এশিয়ান পেইন্টস ও মারুতি অ্যান্ড সান ফার্মা। ৩.১৯% স্টক পড়েছে এদের। এনএসই প্ল্যাটফর্মে লোকসানের মধ্যে দিয়ে গিয়েছে সকল সংস্থা, ব্যতিক্রম শুধু এনএফটি আইটি। ২.৮৬% স্টক পড়েছে নিফটি পিএসইউ ব্যাংক ও নিফটি মেটালের।

আরও পড়ুন : নতুন নিয়মে SBI-এর ATM থেকে কিভাবে, কখন টাকা তুলবেন, জানুন বিস্তারিত

ইরানের সেনা কমান্ডারের মৃত্যুর পর আমেরিকার বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি দেয় ইরান। মার্কিন সংস্থা বা ব্যক্তির উপর আক্রমণ হলে ফল ভুগতে হবে ইরানকে, সাফ জানিয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আমেরিকা ও ইরানের এই বাকযুদ্ধের প্রভাব পড়ছে অর্থনীতিতে, এমনটাই মত অর্থনৈতিক বিশেষজ্ঞদের।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026