খেলা

ICC-র এই প্রস্তাবের বিরুদ্ধে আওয়াজ তুলুক ক্রিকেটের একাংশ, জানালেন পাকিস্তানি বোলার

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল বা আইসিসি ২০২৩ সাল থেকে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে চার দিনের টেস্ট ম্যাচের পরিকল্পনা করেছে। এই প্রসঙ্গে বলতে গিয়ে পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতার বলেন আইসিসি কখনোই ভারতীয় ক্রিকেট বোর্ডের সম্মতি ছাড়া এই প্রস্তাব বাস্তবায়িত করতে পারবে না। বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি এই বিষয়ে কখনই সম্মতি দেবেন না বলে জানিয়েছেন আখতার।

আখতার তার ইউটিউব চ্যানেলে বলেন, “চার দিনের টেস্ট ম্যাচের প্রস্তাব অত্যন্ত খারাপ একটি প্রস্তাব এবং কারও এতে আগ্রহী হওয়া উচিত নয়। বিসিসিআই প্রধান সৌরভ গাঙ্গুলি একজন বুদ্ধিমান মানুষ এবং তিনি এটি হতে দেবেন না। তিনি টেস্ট ক্রিকেটকে শেষ হতে দেবেন না”। তিনি আরও বলেন, “আইসিসি বিসিসিআইয়ের অনুমোদন ব্যতীত চার দিনের টেস্ট কার্যকর করতে পারে না। আমি চাই পাকিস্তান, শ্রীলঙ্কা এবং ভারত থেকে আরও বেশি ক্রিকেটার ও প্রাক্তন ক্রিকেটাররা এগিয়ে এসে এর বিরুদ্ধে আওয়াজ তুলুক। আমি চাই আমার দেশের কিংবদন্তি ক্রিকেটাররাও এই প্রস্তাবের বিপক্ষে আওয়াজ তুলুক”।

আরও পড়ুন : IPL 2020 : আমূল পরিবর্তন আসতে চলেছে এবছর

ভারত অধিনায়ক বিরাট কোহলিও এই ধারণাটি সমর্থন করেননি। তিনি বলেন “এটি ক্রিকেটের শুদ্ধতম বিন্যাসের প্রতি অন্যায় করা হবে। আমার মতে এই পরিবর্তন করা উচিত নয়। যেমনটা আমি বলেছিলাম, দিন-রাতের ম্যাচ টেস্ট ক্রিকেটের বাণিজ্যিকীকরণের আরেকটি পদক্ষেপ এবং এটি ঘিরে যথেষ্ট উত্তেজনাও তৈরি হয়েছে, তবে এটিও খুব বেশি সংখ্যক হতে পারে না”।

অস্ট্রেলিয়ান কিংবদন্তি রিকি পন্টিং আইসিসির ধারণার বিরোধিতা করেন। তিনিও ৪ দিনের টেস্ট ম্যাচের প্রস্তাবে খুব বেশি আশা দেখাননি। তিনি বলেন যে “এমন কিছু পরিবর্তন যা ক্রিকেটের পক্ষে খারাপ সেই পরিবর্তনের বিষয়ে তিনি আগ্রহী নন”।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026