বিনোদন

লাল-সাদা বেনারসিতে ঐন্দ্রিলা, এবার কী সত্যি সত্যি বিয়ের পিঁড়িতে?

ঐন্দ্রিলা শর্মা এখন বেশিরভাগ মানুষের কাছে ইনস্পিরেশন। ক্যান্সার জয় করে ফিরে এসেছেন তিনি। তার সেরে ওঠার গল্পের প্রতিটি মোড়ের সাক্ষী সকল নেটজনতা। অভিনেত্রীর প্রেমিক, বন্ধু, জীবনসঙ্গী সব্যসাচী চৌধুরীর দৌলতেই সমস্ত গল্পটা আমাদের সকলেরই জানা। কিভাবে অভিনেত্রী প্রতিমুহূর্তে বেঁচে থাকার লড়াই করেছেন অভিনেতা নিজেই সোশ্যাল মিডিয়ার পাতায় লিখে জানিয়েছিলেন সকলকে। ক্যান্সার থেকে তার সেরে ওঠার গল্পও উঠে এসেছে অভিনেতার লেখাতেই। সব্যসাচীর সাথে ঐন্দ্রিলার সম্পর্কের কথা অজানা নয় কারোরই। তবে বর্তমানে অভিনেত্রী একেবারে সুস্থ।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ার পাতায় একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে লাল সাদা বেনারসিতে দেখা মিলেছে ঐন্দ্রিলা শর্মার। সিঁথি ভর্তি ছিল সিঁদুর। ছোট চুলে শোলার মুকুট ও মানানসই গয়নায় সেজেছিলেন তিনি। ব্রাইডাল মেকাপে সেজে উঠেছিলেন অভিনেত্রী। তার এই ভিডিও সোশ্যাল মিডিয়ার পাতায় শেয়ার হতেই নেটিজেনদের বক্তব্য এত সুন্দর কনে তারা আগে কখনো দেখেননি। নেটিজেনদের অধিকাংশ প্রশংসায় ভরিয়ে দিয়েছেন অভিনেত্রীকে।

সুস্থ হয়ে ওঠার পরেই ‘দিদি নম্বর ১’এর মঞ্চে এসে হাজির হয়েছিলেন ঐন্দ্রিলা শর্মা। সকলের উদ্দেশ্যে তিনি স্পষ্ট কথায় জানিয়েছিলেন, বর্তমানে তিনি একেবারেই সুস্থ। তার মনের জোর ও ইচ্ছাশক্তির সত্যিই প্রশংসা না করে থাকা যায় না। বর্তমানে তিনি ধীরে ধীরে কাজে ফিরছেন। সম্প্রতি একটি ফটোশুটে অংশগ্রহণ করেছিলেন তিনি। আর সেই ফটোশুটের খাতিরেই ব্রাইডাল লুকে, লাল-সাদা বেনারসিতে সেজে উঠেছিলেন অভিনেত্রী। এই মুহূর্তে তার রূপ মোহিত করেছে গোটা নেটজনতাকে।

Devparna Acharya

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026