বিনোদন

Urfi Javed: কালো বিকিনিতে গাছ থেকে ফুল পাড়লেন উরফি, ভিডিও শেয়ার হতেই কটাক্ষের শিকার অভিনেত্রী

‘বিগ বস ওটিটি’-র প্রথম সিজনের প্রতিযোগী উরফি জাভেদ। বিগ বসের মঞ্চ থেকেই দর্শকদের মাঝে পরিচিতি পেয়েছেন তিনি। বর্তমানে উরফি আর বিতর্ক একে অপরের সমার্থক হয়ে গিয়েছে। তিনি যেখানে থাকবেন সেখানে বিতর্ক দানা বাঁধবেই। নিজের অদ্ভুত সাজপোশাকের জন্য প্রায়ই উরফি কটাক্ষের শিকার হন নেটিজেনদের কাছে। তিনি কোনো না কোনো কারণে চর্চায় থাকেন মিডিয়াতে। মিডিয়াতে চর্চায় থাকার জন্য তিনি সবকিছু করতে পারেন, তা এতদিনে স্পষ্ট। সম্প্রতি আবারো নিজের পোশাকের জন্য কটাক্ষের শিকার হয়েছেন এই অভিনেত্রী।

সম্প্রতি ভাইরাল হওয়া ভিডিওতে কালো বিকিনিতে দেখা গিয়েছে উরফি জাভেদকে। সম্প্রতি আবারও নতুন কোনো ফটোশুটে অংশগ্রহণ করেছিলেন অভিনেত্রী। ভিডিওতে অভিনেত্রীকে গাছ থেকে বিকিনি লুকে ফুল পাড়তে দেখা গিয়েছে। এই পোশাকে খোলা চুলে ছিলেন তিনি। গাছ থেকে ফুল নিয়ে নিজের চুলে আটকে ক্যামেরার সামনে পোজ দিয়েছেন অভিনেত্রী। কানে পরেছিলেন মানানসই দুলও। সম্ভবত কোনো একটি রিসর্টে ফটোশুটের জন্যই গিয়েছিলেন তিনি। সেখানেই কাজের ফাঁকে এই ভিডিওটি বানিয়েছেন তিনি।

এই ভিডিওটি ভাইরাল হওয়ার পর থেকেই আবারো কটাক্ষের মুখোমুখি হয়েছেন অভিনেত্রী। কেউ বলেছেন গরম পড়ে গেছে তা অভিনেত্রীকে দেখেই বোঝা যাচ্ছে। আবার কেউ বলেছেন, আমারও এমন অদ্ভুত সাজে চলে এসেছেন ক্যামেরার সামনে। এমন ধরনের বিভিন্ন মন্তব্য দেখা গিয়েছে অভিনেত্রীর এই ভিডিওর কমেন্টবক্সে। ইনস্টাগ্রামের একটি পেজ থেকে এই ভিডিওটি শেয়ার করা হয়েছে, এই মুহূর্তে যা রীতিমতো ভাইরাল নেটনাগরিকদের মাঝে।

অভিনেত্রী উরফি জাভেদ একাধিক জনপ্রিয় হিন্দি ধারাবাহিকে অভিনয় করেছেন। সেই সমস্ত ধারাবাহিকগুলোর মধ্যে অন্যতম হল- ‘বাড়ে ভাইয়া কি দুলহানিয়া’, ‘মেরি দুর্গা’, ‘চন্দ্র নন্দিনী’, ‘ইয়ে রিস্তা কেয়া কেহেলাতা হে’, ‘কসৌটি জিন্দেগি কি’। আর এই সমস্ত ধারাবাহিকগুলিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন তিনি। এমনকি দর্শকমহলেও তার অভিনয় বেশ প্রশংসিত।

Devparna Acharya

Recent Posts

অবশেষে মাঠে ফিরছেন অভিষেক! শনিবার থেকেই শুরু রাজনৈতিক কর্মসূচি, দেখা করবেন আক্রান্ত কর্মীদের সঙ্গে

বিধানসভা নির্বাচনের পর দীর্ঘ নীরবতা ভেঙে ফের রাজনৈতিক ময়দানে নামতে চলেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক…

May 29, 2026

এবার মিড ডে মিলের সঙ্গে মিলবে ব্রেকফাস্টও! ১২ জুন থেকে পড়ুয়াদের জন্য বড় ঘোষণা সরকারের

স্কুল পড়ুয়াদের পুষ্টির কথা মাথায় রেখে বড় সিদ্ধান্ত নিল তেলেঙ্গানা সরকার। এতদিন স্কুলে শুধুমাত্র মিড…

May 29, 2026

বিদেশের রেললাইনে ছুটবে বন্দে ভারত! নেপাল-শ্রীলঙ্কা সহ একাধিক দেশে রপ্তানির প্রস্তুতি ভারতের

ভারতের সেমি-হাই-স্পিড ট্রেন বন্দে ভারত এক্সপ্রেসকে ঘিরে সামনে এল বড় খবর। এতদিন দেশের বিভিন্ন প্রান্তে…

May 29, 2026

স্বাস্থ্যসাথীতে মিলত না, আয়ুষ্মান কার্ডে ফ্রিতে পাবেন এসব বহুমূল্য চিকিৎসা! জানুন বড় পার্থক্য

রাজ্যে আয়ুষ্মান ভারত প্রকল্প চালু হওয়া নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। স্বাস্থ্যসাথী ও আয়ুষ্মান…

May 29, 2026

লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ, মাসে ৩০০০ টাকা! চালু অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম, বাদ যেতে পারে ৩০ লক্ষ নাম

রাজ্যের মহিলাদের জন্য ঘোষিত অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প নিয়ে বড় আপডেট সামনে এল। নবান্নে সাংবাদিক বৈঠক…

May 27, 2026

প্যাচপ্যাচে গরমের পর স্বস্তির বৃষ্টি! দক্ষিণবঙ্গে কালবৈশাখীর দাপট, জারি হলুদ সতর্কতা

টানা প্যাচপ্যাচে গরমে নাজেহাল বঙ্গবাসী। অবশেষে স্বস্তির খবর শোনাল আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণ বিহারের উপর…

May 27, 2026