হুনারবাজের স্টেজে উঠে পরিণীতিকে বিয়ের প্রস্তাব দিলেন এক ব্যক্তি, শুনে রেগে লাল মিঠুন চক্রবর্ত

আজকালকার দিনে সিনেমা সিরিয়ালের পাশাপাশি ভারতীয় দর্শকদের কাছে বেশ জনপ্রিয় হয়েছে বিভিন্ন রিয়েলিটি শো। জনপ্রিয় টিভি চ্যানেল কালার্স এর “হুনারবাজ-দেশ কি শান” রিয়েলিটি শোয়ের এপিসোডগুলি এখন গোটা দেশজুড়ে ব্যাপক জনপ্রিয়। এই শোতে ১৪ জন প্রতিযোগীর মন মাতানো পারফরম্যান্স রীতিমতো অবাক করে দিচ্ছে সকলে। এই রিয়েলিটি শোতে বিচারক হিসেবে দেখা যাচ্ছে মিঠুন চক্রবর্তী, করণ জোহর এবং পরিনীতি চোপড়াকে। অন্যদিকে ভারতী সিং এবং হর্ষ লিম্বাচিয়া এই শো হোস্ট করছেন।

সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে ব্যাপক ভাইরাল হচ্ছে “হুনারবাজ-দেশ কি শান” রিয়েলিটি শোয়ের একটি বিশেষ পর্বের কিছু ক্লিপ। বলা যেতে পারে, বিনোদনের দুনিয়ার শিরোনামে রয়েছে ওই ভাইরাল ভিডিও। আসলে এপিসোডটি ছিল বিচারক পরিনীতি চোপড়ার স্বয়ম্বর সভা। আসলে সেই এপিসোডের প্রোমো ভিডিও ইন্টারনেটে ভাইরাল হয়ে গেছে। ভিডিওতে দেখা গেছে, লাল শার্ট এবং জিন্স পরে এক ব্যক্তি হঠাৎ করেই হাতে মালা নিয়ে হুনারবাজ স্টেজে ছুটে এসে পরিণীতি চোপড়াকে বিয়ে করার প্রস্তাব দেন। এই ভিডিও দেখে রীতিমতো হাসতে হাসতে লুটিয়ে পড়েন দর্শকরা।

প্রোমো ভিডিওতে দেখা গেছে যখন ঐ ব্যক্তিটি মঞ্চে চলে আসে তখন ব্যাকগ্রাউন্ডে বাজছিল সালমান খানের গান “মুজছে সাদি কারোগি”। এমনকি ওই ব্যক্তি মালা ছেড়ে দিয়ে ওই গানের তালে নাচো শুরু করেন। তবে এখানেই শেষ হয়নি। শেষ পর্যন্ত মঞ্চে হাঁটু গেড়ে বসে পরিনীতি চোপড়াকে আই লাভ ইউ বলে প্রপোজ করেন। পাঞ্চ লাইন হিসেবে তিনি বলেন, “টুইংকেল টুইংকেল লিটিল স্টার, মুঝে চাহিয়ে পরিজি কী প্যায়ার”।

কিন্তু এতক্ষণ সব বসে দেখছিলেন মিঠুন চক্রবর্তী। হঠাৎ করে রেগে গিয়ে তিনি বলে ওঠেন, “চুপ কর কাকা, না হলে এক চর মেরে মুখ ভেঙে দেব”। তবে এমন হুমকি শুনেও দমবার পাত্র ছিল না ঐ ব্যক্তি। সে তারপরও পরিণীতি চোপড়াকে আই লাভ ইউ বলেন। তবে ব্যাপারটা এত সিরিয়াসলি নেওয়ার নয়। পুরোটাই চলছিল রসিকতা করে। এই প্রোমো ভিডিও এখন সোশ্যাল মিডিয়াতে ব্যাপক ভাইরাল হয়ে গেছে।

BharatBarta Desk

Recent Posts

অবশেষে মাঠে ফিরছেন অভিষেক! শনিবার থেকেই শুরু রাজনৈতিক কর্মসূচি, দেখা করবেন আক্রান্ত কর্মীদের সঙ্গে

বিধানসভা নির্বাচনের পর দীর্ঘ নীরবতা ভেঙে ফের রাজনৈতিক ময়দানে নামতে চলেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক…

May 29, 2026

এবার মিড ডে মিলের সঙ্গে মিলবে ব্রেকফাস্টও! ১২ জুন থেকে পড়ুয়াদের জন্য বড় ঘোষণা সরকারের

স্কুল পড়ুয়াদের পুষ্টির কথা মাথায় রেখে বড় সিদ্ধান্ত নিল তেলেঙ্গানা সরকার। এতদিন স্কুলে শুধুমাত্র মিড…

May 29, 2026

বিদেশের রেললাইনে ছুটবে বন্দে ভারত! নেপাল-শ্রীলঙ্কা সহ একাধিক দেশে রপ্তানির প্রস্তুতি ভারতের

ভারতের সেমি-হাই-স্পিড ট্রেন বন্দে ভারত এক্সপ্রেসকে ঘিরে সামনে এল বড় খবর। এতদিন দেশের বিভিন্ন প্রান্তে…

May 29, 2026

স্বাস্থ্যসাথীতে মিলত না, আয়ুষ্মান কার্ডে ফ্রিতে পাবেন এসব বহুমূল্য চিকিৎসা! জানুন বড় পার্থক্য

রাজ্যে আয়ুষ্মান ভারত প্রকল্প চালু হওয়া নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। স্বাস্থ্যসাথী ও আয়ুষ্মান…

May 29, 2026

লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ, মাসে ৩০০০ টাকা! চালু অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম, বাদ যেতে পারে ৩০ লক্ষ নাম

রাজ্যের মহিলাদের জন্য ঘোষিত অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প নিয়ে বড় আপডেট সামনে এল। নবান্নে সাংবাদিক বৈঠক…

May 27, 2026

প্যাচপ্যাচে গরমের পর স্বস্তির বৃষ্টি! দক্ষিণবঙ্গে কালবৈশাখীর দাপট, জারি হলুদ সতর্কতা

টানা প্যাচপ্যাচে গরমে নাজেহাল বঙ্গবাসী। অবশেষে স্বস্তির খবর শোনাল আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণ বিহারের উপর…

May 27, 2026