কালো শাড়িতে লাস্যময়ী মোহময়ী ‘দেশি গার্ল’, নতুন মায়ের রূপ দেখে রীতিমতো বোল্ড আউট ভক্তরা

কয়েকমাস আগে সারোগেসির মাধ্যমে কন্যা সন্তানের অভিভাবক হয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাস। নিজেদের বাবা-মা হওয়ার খবর সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই সকলকে জানিয়েছিলেন তারা। যার মাধ্যমে তারা সারোগেট অভিভাবক হয়েছিলেন তার নাম আজীবন অপ্রকাশিত রাখবেন বলেই জানিয়েছেন। তবে মা হওয়ার পর একেবারে বদলে গিয়েছেন অভিনেত্রী। মা হওয়ার পর থেকেই তার চোখে-মুখে সেই উচ্ছ্বাস দেখা যাচ্ছে প্রতি মুহূর্তে। সম্প্রতি একটি কালো শিফন শাড়িতে দেখা দিয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া। তার রূপে রীতিমতো মহিত গোটা নেটমহল।

সম্প্রতি প্রিয়াঙ্কা চোপড়া একটি কালো শিফন শাড়ি ও একটি অফ-শোল্ডার ব্লাউজে দেখা দিয়েছেন। খোলা চুলে, নুড মেকাপে, হাতে ও কানে মানানসই অলংকার পরেছিলেন অভিনেত্রী। এই পোশাকে অভিনেত্রী প্রি-অস্কার ইভেন্ট পরিচালনার দায়িত্বে ছিলেন। তার দিক থেকে রীতিমতো চোখ সরানো যাচ্ছিল না। সম্প্রতি নিজেই এই ছবি নিজের ইনস্টাগ্রামের পাতায় শেয়ার করে নিয়েছেন অভিনেত্রী। এই ছবি শেয়ার হওয়ার পর থেকেই তা রীতিমতো ঝড়ের গতিতে ভাইরাল হয় নেটনাগরিকদের মাঝে। তার রূপের ছটায় ঘুম উড়েছে তার অধিকাংশ ভক্তদের।

বর্তমানের অভিনেত্রী হিসেবে সোশ্যাল মিডিয়ার পাতায় ভালোই অ্যাক্টিভ প্রিয়াঙ্কা চোপড়া। তিনি প্রায়ই নিজের একাধিক ছবি শেয়ার করে থাকেন নেটমাধ্যমের পাতায় যা নেটিজেনদের মাঝে ভাইরাল হতে খুব একটা বেশি সময় লাগে না। বলিউডের পাশাপাশি হলিউড কাঁপাচ্ছেন এই অভিনেত্রী। যেকোনো ধরনের পোশাকে সাবলীল তিনি। তবে প্রিয়াঙ্কা চোপড়ার শাড়ি পরা ছবিগুলি অন্য ছবিগুলোর তুলনায় একটু বেশিই ভাইরাল হয়, তা বলাই বাহুল্য। সেইরকমই বেশ কয়েকটি ছবি রইল।

Devparna Acharya

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026