এখন কেমন দেখতে ‘আশিক বানায়া আপনে’ সিনেমার ‘স্লিম অ্যান্ড হট’ অভিনেত্রীকে, রইল ছবি

বলিউড দুনিয়ার পুরনো সিনেমা থেকে শুরু করে নতুন সিনেমা সবকিছুই নেটিজেনদের নখদর্পণে থাকে। বিভিন্ন সিনেমাতে বিভিন্ন ধরনের তারকা কাজ করে লাইমলাইটে আসেন। কেউ কেউ অনেক সিনেমা করেও দর্শকদের প্রিয় হতে পারেন না, তো আবার কেউ কেউ হাতেগোনা কয়েকটি সিনেমাতে অভিনয় করে দর্শকদের মনের মনিকোঠায় সর্বদা রয়ে যায়। আসলে কথায় আছে, “কোয়ালিটি ম্যাটারস”। তাইতো মাত্র কয়েকটা সিনেমাতে অভিনয় করেও কিছু কিছু অভিনেত্রী আজও প্রত্যেকের মনে গভীর দাগ টেনে রেখেছে। আজকের এই প্রতিবেদনে এমনই এক জনপ্রিয় হারিয়ে যাওয়া অভিনেত্রীর কথা আপনাদের জানাবো।

খুব পুরনো না হলেও, হিন্দি রোমান্টিক মুভি আশিক বানায়া আপনে’ একটা সময় ব্যাপক জনপ্রিয় ছিল দর্শকদের মধ্যে। আর হবে নাই বা কেন। সেই সিনেমার তারকা ছিলেন কিস স্পেশালিস্ট ইমরান হাশমি। সেইসঙ্গে ছিলেন অভিনেত্রী তনুশ্রী দত্ত। সিনেমাটির বেশ কিছু অন্তরঙ্গ মুহূর্তের ক্লিপ আজও সোশ্যাল মিডিয়াতে ব্যাপক ভাইরাল হয়। আজকের এই প্রতিবেদন অভিনেত্রী তনুশ্রী দত্তকে নিয়ে। অসাধারণ অভিনয় দক্ষতা দিয়ে লাখ লাখ ভারতবাসীর মন জয় করে নিলেও, বলিউড ক্যারিয়ার হিসেবে অভিনেত্রীর ঝুলিতে রয়েছে মাত্র কয়েকটি সিনেমা। এখন কেমন আছেন তিনি? জানতে হলে প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।


২০০৫ সালে ইমরান হাশমির সাথে রোমান্টিক মুভি ‘আশিক বানায়া আপনে’ সিনেমায় কাজ করে অভিনেত্রী তনুশ্রী দত্ত ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন। তারপর বেশ কিছু বছর আগে হঠাৎ করেই বলিউড থেকে হারিয়ে যান তিনি। তিনি এখন কেমন দেখতে বা কেমন আছেন, তা নিয়ে কোনোরকম ধারণা ছিল না। কিন্তু অতিসম্প্রতি তনুশ্রী দত্তের বোন ঈশিতা দত্ত নিজের সোশ্যাল মিডিয়াতে গোটা পরিবারের একটি ছবি পোস্ট করেন যাতেই দেখা যায় অভিনেত্রীকে।

ওই ইনস্টাগ্রামের ছবিতে দেখা গিয়েছে বেশ বদলে গিয়েছেন অভিনেত্রী তনুশ্রী দত্ত। আগে যেখানে তাঁকে স্লিম এবং হট দেখাত, এখন সে মোটা হয়ে গেছে এবং তাঁর চোখে চশমা রয়েছে, কারণ বেশিরভাগ ছবিতেই তাঁকে চশমায় দেখা গেছে। তবে বলা যায় আজও একই রয়েছে তাঁর মিষ্টি কিলার হাসি। আর সেই দেখেই আবারও অনেক নেটিজেন অভিনেত্রীর প্রেমে পড়েছেন। প্রসঙ্গত উল্লেখ্য, অভিনেত্রী তনুশ্রী দত্ত ‘রামা: দ্য সেভিয়র’, ‘চকলেট: ডিপ ডার্ক সিক্রেটস’, ‘ঢোল’ এবং ‘গুড বয় ব্যাড বয়’-এর মতো ছবিতেও অভিনয় করেছিলেন।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026