খুব শীঘ্রই লঞ্চ হতে চলেছে Ola র ইলেকট্রিক স্কুটার। পৃথিবীর বৃহত্তম ই-স্কুটার তৈরির কারখানা এখন প্রায় অনেকটাই শেষের দিকে। কিছুদিন আগে এমনটাই টুইট করে জানানো হয়েছে Ola এর পক্ষ থেকে। এর সাথে পেট্রলের এবং ডিজেলের দাম এমন হারে বাড়ছে যে তা থেকে এই স্কুটার মানুষকে একটি শান্তি প্রদান করবে বলে মনে করছে কোম্পানি। Ola র উদ্যোগে দেশের পরিবহণ ব্যবস্থা অনেক পরিবর্তিত হবে বলে মনে করছে কোম্পানি।
বেঙ্গালুরু থেকে ১৫০ কিমি দূরে তামিলনাড়ুর বিশেষ অঞ্চলে ৫০০ একর জমির ওপর তৈরি হচ্ছে এই ইলেকট্রিক স্কুটির কারখানা। সূত্র হতে জানা গিয়েছে যে এই কারখানার প্রথম দিকের পথ অনেকটা শেষের দিকে। তাদের মতে আর ৪ মাসের মধ্যে শেষ হয়ে যাবে কারখানার কাজ। অন্যদিকে কোম্পানির তরফ থেকে জানানো হয়েছে যে এই স্কুটার লঞ্চের পরে পরিবহনের সমস্যা অনেকটা মনে যাবে। এছাড়াও দেশ জুড়ে হাইপার চার্জার তৈরির উদ্যোগ নিয়েছে কোম্পানি। ৪০০ টি শহরে ১ লাখেরও বেশি চার্জিং ষ্টেশন তৈরি করা হবে।
এই বছরেই ১০০ টি শহরে ৫ হাজার চার্জিং পয়েন্ট তৈরির পরিকল্পনা নিয়েছে কোম্পানি। এই হাইপার নেটওয়ার্ক দুই ধরনের ফর্ম্যাটে কাজ করবে বলে জানানো হয়েছে কোম্পানির পক্ষ থেকে। সম্প্রতি জানা গিয়েছে যে, এই ইলেকট্রিক স্কুটারটিতে যে ব্যাটারি রয়েছে তা কেবল ১৮ মিনিটে ৫০% চার্জ হয়। কোম্পানি তরফ থেকে জানানো হয়েছে যে এই চার্জে স্কুটারটি ৭৫ কিমি চলতে সক্ষম। অন্যদিকে ফুল চার্জে এই স্কুটার চলতে সক্ষম ১৫০ কিমি পথ, যা এই স্কুটারটিকে আরও আকর্ষণীয় করে তুলবে বলে কোম্পানির বক্তব্য।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…