রাজ্য

প্রায় দুই মাস পর চালু হচ্ছে যেসব এক্সপ্রেস ট্রেন, দেখুন কোন কোন ট্রেন চলবে

এখন লোকাল ট্রেন চালু হবার কোন সম্ভাবনা আপাতত দেখা যাচ্ছে না। কিন্তু এবারে আর কোন রাস্তা না দেখে দূরপাল্লার ট্রেন চালাতে শুরু করেছে পূর্ব রেলওয়ে। অন্তত যাতে সাধারণ মানুষ দূরপাল্লার ট্রেনের মাধ্যমে কোথাও যেতে পারে সেই উদ্দেশ্যে এই পরিকল্পনা। তবেআগামী সোমবার থেকে চালু হতে চলেছে আরও কয়েকটি এক্সপ্রেস ট্রেন।

সোমবার থেকে চালু হতে চলেছে হাওড়া-আসানসোল অগ্নিবীণা এক্সপ্রেস, হাওড়া-ধানবাদ কোল্ডফিল্ড এক্সপ্রেস। পূর্ব রেলওয়ে জানিয়ে দিয়েছে নিত্যযাত্রীদের সুবিধা দেবার জন্য মূলত এই পরিষেবা চালু করা হয়েছে। লকডাউন এর পূর্ববর্তী সময়সূচি অনুযায়ী এই ট্রেন চালু করা হবে বলে জানিয়ে দিয়েছে পূর্ব রেলওয়ে।

২৮ শে জুন থেকে চালু হতে চলেছে গুয়াহাটি – যশোবন্তপুর স্পেশাল। ২৯ শে জুন থেকে শুরু হচ্ছে হাওড়া – যশবন্তপুর স্পেশাল। এছাড়া ৩০ শে জুন থেকে শুরু হচ্ছে ভাগলপুর – যশোবন্তপুর স্পেশাল। ৭ জুলাই থেকে চালু হচ্ছে যসিডি – তাম্বারাম স্পেশাল, ১০ জুলাই থেকে চালু হচ্ছে তাম্বারাম – যশিডি স্পেশাল।

এছাড়া টাটানগর থেকে আসানসোল ইন্টারসিটি এক্সপ্রেস শুরু হতে চলেছে মঙ্গলবার। ইন্টারসিটি এক্সপ্রেস চলবে মঙ্গলবার শুক্রবার এবং রবিবার দিন। তাছাড়া ৩০ শে জুন থেকে চলবে রাজেন্দ্রনগর-হাওড়া উৎসব স্পেশাল ট্রেন। অন্যদিকে ২৯ শে জুন থেকে ৩১আগস্ট পর্যন্ত প্রতি মঙ্গলবার করে চলবে মোজাফফরপুর-হাওড়া উৎসব স্পেশাল ট্রেন।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026