বিনোদন

‘আমি তোমাকে অসম্ভব ভালোবাসি’, শুভশ্রীকে লিখলেন রাজ

টলিউডের লাভ বার্ডস বললে এই নাম মাথায় আগে আসিবে। হ্যাঁ আর কেউ না এরা হলেন রাজ ও শুভশ্রী। প্রথমে কাজের সূত্রে আলাপ বহু বছর। তবে ২০১ সালে ‘অভিমান’ সিনেমাতে কাজের পাশাপাশি প্রেম শুরু হয়। তারপর একদিন সবাইকে চমকে দিয়ে হঠাৎ করে এনগেজমেন্ট সেরেই নিলেন এই টলিউডের এই দুষ্টু মিষ্টি কাপল। রূপকথার থেকে কম রোমাঞ্চকর ছিল না রাজ-শুভশ্রীর প্রেমের গল্প। অনেক টানাপোড়েন, অনেক চড়াই-উতরাইয়ের মধ্যে দিয়ে যেতে হয়েছিল এই জুটিকে। তারপর ধুমধাম করে ২০১৮ সালে ৬ ই মার্চ বিয়ে করলেন। ভালোবেসে ভক্তরা নাম দেন “রাজশ্রী” নামকরণ করেন। এরপর শুরু হয় এদের সুখের সংসার।

বিয়ের দুবছরের মাথায় রাজের সংসারে এসেছে রাজপুত্র ইউভান। ছেলেকে ভালোবেসে মা বাবা ডাকেন সিম্বা। ছেলের বয়স ৯ মাস এই সময়ে ছেলে স্ত্রীকে সময় দেওয়ার সাথে সাথে রাজ এখন বিধায়ক ও। ব্যারাকপুরের নতুন পরিবারের মানুষকে সময় দিচ্ছেন সাথে শুভশ্রী আর ইউভানের সাথে সময় কাটাচ্ছেন। ছেলে আসাতে স্ত্রীর ভালোবাসায় কোনো ভাটা আসেনি। বরং দিন দিন বেড়ে গিয়ে। এখন শুভশ্রীও মা হওয়ার পর কাজে ফিরেছেন। জি বাংলার ড্যান্স বাংলা ড্যান্সে বিচারক হিসেবে পা রাখলেন অভিনেত্রী।

হাজার ব্যস্ততার মাঝে শুভশ্রীর জন্য এক আদুরে পোস্ট করলেন রাজ। আর নিজের স্ত্রীকে সকলের সামনে বললেন,’আমি তোমাকে অসম্ভব ভালবাসি’। নিজেদের বিয়ের দিনে বিবাহবাসরের কিছু মুহূর্তের ভিডিয়ো শেয়ার করলেন। রঙিন মুহূর্ত ৮০ দশকের মতো সাদাকালো করলেন। ২১ সেকেন্ডের ওই ভিডিয়োতে রাজের হাতে শুভশ্রীর সিঁদুরদান মূলত দেখা যাচ্ছে৷ সেই ভিডিয়োতে পুরোটা জুড়ে কনেসাজে শুভশ্রী৷ লজ্জায় বধূ নন বরং হাসিখুশি৷ বরবেশে রাজকে দেখে প্রথমে বাঁ চোখে বিশেষ ইঙ্গিত৷ তার পরেই হাসিতে ফেটে পড়লেন শুভশ্রী এছাড়াও আছে নব বরবধূর বাক্যালাপ। ব্যাকগ্রাউন্ডে বাজছে ‘বস টু’ ছবির গান ৷ রাজের পরিচালনায় ছবিতে অভিনয় করেছিলেন জিৎ ও শুভশ্রী৷ এই ভিডিও শেয়ার হতেই টলিপাড়ার লাভ বার্ডসকে ভালোবাসা জানিয়েছেন। নিমেষে ভাইরাল হয় এই ভিডিও পোস্ট।

Pritisha Dey

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026