বিনোদন

‘ওরে জবা রে, ফিরে আয় মা’, সিরিয়াল দেখে কান্নায় ভেঙে পড়লেন এক মহিলা, তুমুল ভাইরাল ভিডিও

সন্ধ্যা হলেই টেলিভিশনে চোখ আটকে আজকাল বসে পড়েন অধিকাংশ বাড়ির মেয়েরা। স্টার জলসার জনপ্রিয় বাংলা ডেইলি সোপ ‘কে আপন কে পর’-এর জবার ঠিকুজি-কুলুজী তাঁদের মুখস্ত। জবার মতো বউ তাঁরা জীবনেও দেখেননি। মাঝে মাঝে শাশুড়িরা বউদের বলেন হয়তো, “জবার মতো হতি পারো নে!” কখনও আবার টিভি-র রিমোট নিয়ে যুদ্ধ চলে পরিবারের সদস্যদের সঙ্গে। প্রাণ থাকতে একটি এপিসোড মিস হতে দেবেন না মেয়েরা।

তা, ‘কে আপন কে পর’-এ জবার মৃত্যুদিনে মুখে কাপড় চাপা দিয়ে হুহু করে কেঁদে উঠলেন এক ভদ্রমহিলা। মহিলার বয়স পঞ্চাশের উপরে। ভদ্রমহিলা খাটের পাশে চাদর মুড়ি দিয়ে বসে একটানা কেঁদেই চলেছেন মহিলা। মহিলার ছেলে মা-কে অনেকক্ষণ ধরে বোঝালেন, এটা সিরিয়াল, জবার কিছু হয়নি। কিন্তু ভদ্রমহিলা কেঁদেই চলেছেন। তখন বাধ্য হয়ে হাল ছেড়ে দিয়ে নিজের মোবাইল নিয়ে বসলেন ছেলে। তখন মাথায় এল বুদ্ধি। মায়ের ‘রুদালী’ মার্কা কান্না ভিডিও করে ছেলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতেই নিমেষে হয়ে গেল ভাইরাল।

মায়ের কান্না শুনে না সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার ফলে কিনা কে জানে জবা চিতার থেকে বেঁচে উঠে এল। কিন্তু জীবিত হয়েই পঞ্জাবি সেজে জবা কিডন্যাপ করতে শুরু করে। ‘কে আপন কে পর’ -এ বাড়ির কাজের মেয়ে থেকে বাড়ির বৌ হয়ে ওঠা জবা হঠাৎ আইনজীবী হয়ে যায়। এমনকি প্রয়োজনে জবা বম্ব ডিফিউজড করতে পারে। জবার ভূমিকায় অভিনয় করছেন পল্লবী শর্মা। সিরিয়ালে তাঁর ছেলে-মেয়েও তাঁর বয়সী। ‘কে আপন কে পর’-এর চিত্রনাট্য দেখলে অনায়াসেই বোঝা যায় এই চিত্রনাট্য ভিনগ্রহের প্রাণীরা লিখেছেন।

Anirban Kundu

Recent Posts

তাপপ্রবাহের মধ্যেই স্বস্তির খবর! দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস, জানুন আগামীকালের আবহাওয়া

দক্ষিণবঙ্গ জুড়ে তাপপ্রবাহ এবং ভ্যাপসা গরমে নাজেহাল সাধারণ মানুষ। সকাল থেকে তীব্র রোদ আর বাতাসে…

June 17, 2026

একবার রিচার্জ, নিশ্চিন্তে ৩৬৫ দিন! Jio-র দুর্দান্ত প্ল্যানে মিলছে ডেটা, কলিং ও OTT সুবিধা

দীর্ঘমেয়াদি রিচার্জ প্ল্যান খুঁজছেন? তাহলে Reliance Jio-র নতুন ৩৬৫ দিনের প্ল্যান আপনার জন্য হতে পারে…

June 17, 2026

DA নেই, কিন্তু স্মার্ট মিটার আছে!’ ক্ষোভে ফুঁসছেন সরকারি কর্মীরা, সরকারকে তোপ সংগঠনের

রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বা ডিএ সংক্রান্ত সমস্যা এখনও অমীমাংসিত। এর মধ্যেই স্মার্ট মিটার,…

June 17, 2026

ডলারের বিপরীতে ঘুরে দাঁড়াল ভারতীয় টাকা! এক ধাক্কায় ৩১ পয়সা শক্তিশালী রুপি

ভারতীয় অর্থনীতির জন্য স্বস্তির খবর। মার্কিন ডলারের বিপরীতে উল্লেখযোগ্যভাবে শক্তিশালী হয়েছে ভারতীয় টাকা। আন্তর্জাতিক বাজারে…

June 17, 2026

রান্নার গ্যাসের আসল খরচ ১৬০০ টাকার কাছাকাছি! তবু কম দামে মিলছে LPG, জানুন নতুন রেট

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের জেরে আন্তর্জাতিক জ্বালানি বাজারে অস্থিরতা ক্রমশ বাড়ছে। তার সরাসরি প্রভাব পড়তে শুরু…

June 16, 2026

‘১৫ বছরে কোনও কাজই হয়নি!’ দলবদলের পর বিস্ফোরক রচনা, তৃণমূলকে ঘিরে তীব্র জল্পনা

রাজ্যের রাজনৈতিক মহলে নতুন করে চর্চার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন অভিনেত্রী ও সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। দীর্ঘদিন…

June 16, 2026