নিউজ

কৃষি আইনের প্রতিবাদে আজ দিল্লি-জয়পুর হাইওয়ে অবরোধ করার ডাক কৃষকদের

নয়াদিল্লি: কৃষি আইনের প্রতিবাদে আজ, রবিবার দিল্লি-জয়পুর হাইওয়ে অবরুদ্ধ করার ডাক দিয়েছেন কৃষকরা। এদিন সকাল ১১টায় রাজস্থানের শাহজাহানপুর থেকে দিল্লির পথে মিছিল করে বের হবেন কয়েক হাজার কৃষক। অন্যদিকে পঞ্জাব ও হরিয়ানা থেকে কৃষকদের ট্র্যাক্টর র‌্যালি বের হবে।

কয়েক হাজার অন্নদাতা অংশ নেবেন তাতে। দিল্লি সীমানায় বিরাট পুলিস বাহিনী মোতায়েন করা হয়েছে। লক্ষ্য, হাইওয়ে অবরুদ্ধ করা থেকে কৃষকদের প্রতিহত করা। কৃষকদের ১৮ দিনের এই আন্দোলনকে সর্বাত্মক রূপ দিতে সোমবার দেশজুড়ে জেলা অফিস ঘেরাওয়ের ডাক দিয়েছেন কৃষক-প্রতিনিধিরা। একইসঙ্গে সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত না খেয়ে প্রতিবাদ দেখাবেন তাঁরা।

কেন্দ্রের নয়া তিন কৃষি আইন রদের দাবি তুলে গত প্রায় আড়াই সপ্তাহ ধরে দিল্লির বিভিন্ন সীমানায় অবস্থান বিক্ষোভ দেখাচ্ছেন কৃষকরা। একাধিক দফায় কেন্দ্র ও কৃষক সংগঠনগুলির বৈঠক হলেও আলোচনা ‘নিষ্ফলা’। এমনকী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পর্যন্ত কৃষক প্রতিনিধিদের সঙ্গে বসেছেন। তাতেও কোনও সমাধান সূত্র বের হয়নি। কৃষকদের দাবি, কৃষি আইন তিনটি প্রত্যাহার করতে হবে। উল্টোদিকে, কেন্দ্র কোনওভাবেই আইন প্রত্যাহারে রাজি নয়। প্রয়োজনে সংশোধনের পথে যেতে চায় তারা। ইতিমধ্যে সংশোধনী প্রস্তাবও দেওয়া হয়েছে। এই নিয়ে দু’পক্ষের তরজায় গত কয়েকদিনে আলোড়ন পড়ে গিয়েছে রাজধানীতে, দেশজুড়ে।

শনিবারই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, ‘আমরা কৃষকদের আয় বাড়াতে, তাঁদের আরও বেশি সমৃদ্ধ করে তুলতে সকল পদক্ষেপ করছি। আজ ভারতের কৃষকরা তাঁদের নিজেদের ফসল মান্ডিগুলির সঙ্গে বাইরেও বিক্রি করতে পারেন।’

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026