মধ্যপ্রদেশ: বিজেপি সাংসদ প্রজ্ঞা সিং ঠাকুরের নিশানায় এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল, শনিবার এক সর্বভারতীয় সংবাদসংস্থাকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রজ্ঞা বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায় হতাশায় ভুগছেন। উনি বুঝতে পেরেছেন ওঁর রাজত্ব শেষ হতে চলেছে। আগামী বিধানসভা ভোটে বিজেপিই জিতবে। বাংলায় হিন্দুরাজ কায়েম হবে।’
সম্প্রতি ডায়মন্ড হারবারে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার কনভয়ে হামলার ঘটনার রেশ পৌঁছেছে দিল্লি অবধি। বিষয়টিতে হস্তক্ষেপ করেছে স্বরাষ্ট্রমন্ত্রকও। নাড্ডার নিরাপত্তার দায়িত্বে থাকা তিন আইপিএস অফিসারের ‘অ্যাটাচ’ চেয়ে পাঠিয়েছে মন্ত্রক। এ বিষয়ে ভোপালের সাংসদ প্রজ্ঞা সিং ঠাকুর বলেন, বাংলা অখণ্ড ভারতের অংশ। মমতা বন্দ্যোপাধ্যায় তা আলাদা করার চেষ্টা করছেন। কিন্তু বিধানসভা ভোটের পরই উনি বুঝে যাবেন।
বাংলার বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে ময়দানে নেমেছে বিজেপি। এ ক্ষেত্রে রাজ্য নেতাদের উপর পুরোটা না ছেড়ে সর্বভারতীয় স্তরের নেতাদেরও মাঠে নামিয়েছে তারা। ইতিমধ্যেই একুশের ভোট প্রস্তুতিতে একাধিক কেন্দ্রীয় নেতা বাংলায় ঘুরে গিয়েছেন। আগামী কয়েক মাসে শাহ, নাড্ডাদের অস্থায়ী ঘাঁটি যে বাংলাই, তা অনুমেয়।
ভোটের সময় যত এগিয়ে আসছে শাসক-বিজেপি লড়াইয়ে ততই চড়ছে বঙ্গ রাজনীতিতে উত্তেজনার পারদ। জেপি নাড্ডার কনভয়ে হামলার ঘটনা এই লড়াইকে কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। গত বৃহস্পতিবারের ঘটনার পর বিজেপির একাধিক শীর্ষ নেতৃত্ব বাংলার আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলেছে। এর আগে মধ্য প্রদেশের মন্ত্রী নরোত্তম মিশ্র এ নিয়ে সরব হন। এবার প্রজ্ঞা ঠাকুরের মুখেও একই কথা।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…