রাজ্য

দক্ষিণবঙ্গের পর এবার উত্তরবঙ্গে নজর মমতার, কাল থেকে তিনদিনের উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী

একুশের নির্বাচনের আগে রাজ্যে তৃণমূল-বিজেপি দ্বন্দ্ব এখন চরমে। ভোটের আগে কোনো রাজনৈতিক দল অন্যকে এক ইঞ্চি জমি ছেড়ে দিতে চায় না। এরইমধ্যে শাসকদলের হাল ধরতে সম্মুখ সমরে মাঠে নেমে পড়েছে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বাংলার বিভিন্ন জেলায় জনসভা করছেন। কিছুদিন আগে বাঁকুড়া তারপর মেদিনীপুর এবং বনগাঁর পর এবার জনসভা করতে মুখ্যমন্ত্রী যাচ্ছেন উত্তরবঙ্গে। নির্বাচনের আগে মুখ্যমন্ত্রীকে এরকম জনসভায় রাজনৈতিকভাবে যে খুবই তাৎপর্যপূর্ণ তা বলাই বাহুল্য।

দক্ষিণবঙ্গে জনসভা করার পর এবার কাল ১৪ তারিখ অর্থাৎ সোমবার উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। তিনদিন ধরে উত্তরবঙ্গে চলবে তার কর্মসূচি। কালকে বাগডোগরা বিমানবন্দরে নেমে দুপুরের মধ্যে শিলিগুড়ি পৌঁছাবেন তিনি। সেখান থেকেই তিন দিন ধরে চলবে তার কর্মসূচি। তিনদিনে মুখ্যমন্ত্রীর একাধিক রাজনৈতিক জনসভা ও দলীয় কর্মসূচি আছে। তৃণমূলের সূত্র মারফত জানা গিয়েছে, কাল বিকালে গোর্খা জনমুক্তি মোর্চার সাথে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। তারপর মঙ্গলবার জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার মিলিয়ে জলপাইগুড়ি শহরে জনসভা করবেন তিনি। তারপর বুধবার তিনি কোচবিহারে পৌঁছে যাবেন। সেখানে রাসমেলা ময়দানে একটি রাজনৈতিক জনসভা করবেন তিনি।

ইতিমধ্যেই তৃণমূল জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দক্ষিণবঙ্গে তিনটি জনসভা করেছিলেন। প্রথমটি করেছিলেন বাঁকুড়া জেলায়। তারপরের জনসভা ছিল মেদিনীপুর জেলায় এবং ৩ দিন আগে মমতা বনগায় জনসভায় বক্তৃতা রেখেছিলেন। দক্ষিণবঙ্গে হাল অনেকটা ধরে নেওয়ার পর তৃণমূলের টার্গেট উত্তরবঙ্গ। মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভাতে গিয়ে একাধারে যেমন রাজ্যের উপর চলা কেন্দ্রের লাঞ্ছনা-বঞ্চনার কথা উল্লেখ করেছেন আবার একই সুরে বাংলা গেরুয়া শিবিরের বিরুদ্ধে আক্রমণ হেনেছেন। সেই সাথে তিনি কৃষক আন্দোলনের প্রসঙ্গ নিয়েও বক্তব্য রেখেছেন বিভিন্ন জনসভায়। এছাড়াও মতুয়াপ্রীতি বাড়াতে সিএএ এর তীব্র বিরোধিতা করেছেন তিনি। তিনি সরাসরি জানিয়ে দিয়েছেন বাংলায় থাকতে গেলে কোন কাগজ লাগবে না।

গতবছর লোকসভা নির্বাচনে গেরুয়া শিবিরের শক্ত ঘাঁটি ছিল উত্তরবঙ্গ। সেখানের বেশিরভাগ আসনের দখলে ছিল বিজেপি। তৃণমূল উত্তরবঙ্গের লোকসভা নির্বাচনে খুব একটা ভালো ফল করে উঠতে পারেনি। তাই তৃণমূল সুপ্রিমো আর আগের ভুল করতে চায় না। তাই নিজে উত্তরবঙ্গে গিয়ে জনসভা করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। বাংলা জয়ের ক্ষেত্রে উত্তরবঙ্গ যে বেশ গুরুত্বপূর্ণ তা বোঝে সব রাজনৈতিক দল। তাইতো দুদিন আগে বাংলা সফরে এসে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা উত্তরবঙ্গে গিয়েছিলেন। এরপর মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গ সফরে গিয়ে যে জনসভা করছে, তা রাজনৈতিক দিক থেকে খুবই তাৎপর্যপূর্ণ।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026