বিনোদন

Aryan Khan: সাহায্য চাইতে আসা পথশিশুকে না দেখেই গাড়িতে উঠে গেলেন আরিয়ান, ভিডিও দেখে ছি ছি রব উঠল

শনিবার রাত থেকে পেজ থ্রিয়ের শিরোনামে এখন একটাই খবর এনসিবি কবলে বলিউডের বাদশা শাহরুখ পুত্র আরিয়ান। শনিবার গভীর রাতে নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরোর হঠাৎ হানা দেন বাণিজ্যনগরীর উপকূলের মাঝে চলা এক ক্রুজ পার্টিতে। এই বিলাসবহুল রেভ পার্টিতে উপস্থিত থাকা ব্যাক্তিদের থেকে উদ্ধার করা হয়েছে অবৈধ মাদক দ্রব্য। আপাতত মাদক-কাণ্ডের কুকীর্তির জন্য এনসিবি-র হেফাজতে শাহরুখ-পুত্র আরিয়ান খান।

এখন সে নিয়ে কম জলঘোলা হয়নি। পুলিশের কাছে ২৪ বছরের আরিয়ান স্বীকার করেন, তিনি নাকি গত ৪ বছর ধরে ড্রাগস নিচ্ছে,। এরপরেই অনেকেই কাঠগোড়ায় দাঁড় করিয়ে শাহরুখকে। অনেকেই দাবি করেছেন ছেলের এই স্বভাব ভালো করেই জানতেন শাহরুখ। তবুও তিনি কোনও কড়া পদক্ষেপ নেননি। এই নিয়ে নানান সমালোচনা হয়েছে। তবে জানা গিয়েছে আরিয়ান নিজের কুকীর্তির জন্য বেশ ভালোই অনুতপ্ত।

এবার ভাইরাল হল অনেক পুরনো একটি ভিডিও। যেখান দুই ছোট বাচ্চা ভিক্ষাজীবীর আবেদনে সাড়া না দিয়ে মুখ ঘুরিয়ে গাড়িতে উঠতে দেখা গেল আরিয়ানকে।  শেয়ার করা ভিডিয়োতে দেখা যাচ্ছে, মুম্বইয়ের এক জনপ্রিয় রেস্তোরাঁ থেকে বন্ধুদের নিয়ে বের হচ্ছেন শাহরুখ পুত্র আরিয়ান। শাহরুখের ছেলে বলে কথা তাই পাপারিজ্জদের ঢল। পথ চলতি বহি সাধারণ মানুষ প্রিয় অভিনেতার ছেলের ছবি দাঁড়িয়ে পড়ে হাতের ফোনে খিচিক খিচিক ছবি তুলছে। রেস্তোরাঁ থেকে বেরিয়ে সোজা নিজের গাড়িতে সটান করে উঠতে যাচ্ছেন আরিয়ান।

আর সেই সময় কোলে একটি শিশু নিয়ে সাহায্য চাইতে আসে একটি বাচ্চা মেয়ে। তবে, সেদিকে না তাকিয়ে মুখ ফিরিয়ে নেন শাহরুখ-পুত্র। সোজা নিজের গাড়িতে উঠে যান নিজের বিলাসবহুল গাড়িতে। তাদের দিকে ফিরিয়েও তাকায়না। ভাইরাল হওয়া সেই ভিডিও দেখে নেটনাগরিকরা রেগে আগুন। এরপরেই ছি ছি রব। অনেকেই প্রশ্ন তুলেছেন, এত বড় রেস্তোরাঁতে খাওয়ার সামর্থ আছে, আর একটি পথশিশুদের সাহায্য করার ইচ্ছে নেই! বাড়ির থেকে কি এই শিক্ষাই পেয়েছেন শাহরুখ পুত্র আরিায়ন! অনেকেই আবার মনে করছেন ভিডিও দেখেই স্পষ্ট বোঝা যাচ্ছে বাবার টাকা আছে বলে ছেলের এত ঔদ্ধত্য।

উল্লেখ্য, শনিবার রেভ পার্টিতে মাদক সেবনের অপরাধে আটক করা হয় তাঁকে। তারপর টানা ১৬ ঘণ্টা জেরার পর রবিবার দুপুরে গ্রেফতার করা হয় আরিয়ান ও তাঁর দুই বন্ধুকে। রবিবার ম্যাজিস্ট্রেট আদালতের তরফ থেকে প্রথমে ১ দিনের এনসিবি হেফাজতের নির্দেশ দিয়েছিল। তারপর সোমবার আদালতের নির্দেশে ৭ ই অক্টোবর অবধি আরিয়ানকে রাখা হবে এনসিবির হেফাজতে। 

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026