বিনোদন

Shreema Bhattacherjee: মহালয়ার প্রাক্কালে ব্রহ্মাণি রূপে শ্রীমা! অভিনেত্রীর স্নিগ্ধ রুপে মুগ্ধ নেটিজেনরা

শ্রীমা ভট্টাচার্য টেলিপাড়ার অতি পরিচিত মুখ। এলাধিক ধারাবাহিকে মূখ্য চরিত্রে অভিনয় করে বিপুল জনপ্রিয়তা পেয়েছেন এই অভিনেত্রী। অভিনেত্রীকে চলতি বছর জানুয়ারিতে ‘বেদের মেয়ে জ্যোৎস্না’ শেষ বার দেখা গিয়েছে। এই ধারাবাহিকে অভিনয় করে শ্রীমার অভিনয় বেশ প্রশংসা করেন দর্শক। তবে এই ধারাবাহিক শেষ হওয়ার পর এখনও ছোটপর্দায় দেখা যায়নি শ্রীমাকে। তবে একের পর এক ফটোশ্যুট দিয়ে নিজের সোশ্যাল মিডিয়া কাঁপাচ্ছেন অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রীর অনুগামী সংখ্যা নেহাত কম নয়। তাঁরাও অপেক্ষা করে থাকেন অভিনেত্রীর নতুন পোস্ট দেখবে বলে।

দুর্গা পুজোর আর বেশি দেরী নেই! বাঙালির সবচেয়ে প্রিয় উৎসব দুর্গোৎসব। আর তাই মহালয়ার ঠিক প্রাক্কালে প্রতিটি অভিনেতা অভিনেত্রী নিজেদের পুজো স্পেশ্যাল ফোটোশ্যুটের ছবি শেয়ার করছেন। অভিনেত্রী শ্রীমা ভট্টাচার্য ব্যতিক্রম নন। তিনিও নিজের ইন্সটাগ্রাম হ্যান্ডেলে উঠে এলেন ‘ব্রহ্মাণি’র আদলে! অভিনেত্রীর এই স্নিগ্ধময়ী রুপ দেখে অনুগামীরাও বেশ খুশি। এদিন দেখা গেল গোলাপী রঙের শাড়ি পরিহিত, গায়ে সোনার গহনা,, মাথার সিঁথিতে সিদুঁর, কোকড়া চুল, চোখে-মুখে এক আলাদাই স্নিগ্ধতা! অভিনেত্রীর এই ছবি দেখে অবাক হলেন অনেকেই। 

সোশ্যাল মিডিয়ায় এই ছবি শেয়ার করে শ্রীমা ক্যপাশানে লিখেছেন, “ব্রহ্মানি”। ‘এই সমগ্র বিশ্বকে যিনি ধারণ করেছেন ,পালন করে চলেছেন তিনি দেবী আদ্যাশক্তি মহামায়া। পুজোর সূচনা হয় নবপত্রিকা স্থাপনের মাধ্যমে , যা কিন্তু আসলে প্রকৃতি পূজা। তাই আমরা সকলে মহামায়ার সেই শান্ত স্নিগ্ধ পরমা প্রকৃতি রূপ তুলে ধরার চেষ্টা করেছি। তাঁর সুপ্রতিষ্ঠিত নয়নযুগল মাতৃস্নেহে আচ্ছন্ন’। সোশ্যাল মিডিয়ায় সকলে শ্রীমাকে এই ব্রাহ্মনি লুক দেখে মুগ্ধ। অনুগামীরা অনেকেই কমেন্টে লিখেছেন শ্রীমার এই ছবি দেখে মনে আছে স্বয়ং মা দুর্গা বসে আছেন। নিমেষে ভাইরাক হয় এই ফটোসেশান।

উল্লেখ্য, এই বছর কালার্স বাংলায় মহালয়ার দিন ভোর ৫টায় ‘নবরূপে মহাদুর্গা’তেও দেখা যাবে শ্রীমা-কে কোয়েল মল্লিকের সঙ্গে। সেখানে মা দুর্গা আর এক রুপ ‘মহাগৌরী’ রূপে ধরা দেবেন। আর কোয়েল হবেন ‘মহা দুর্গা’। অন্য দিকে, জি বাংলার ‘আগমনীর আরাধনা’তে সঞ্চালিকা হিসেবে মহালয়ার আগের দিন সারা রাত ধরে সেই অনুষ্ঠান দেখানো হবে শ্রীমাকে। আর এরপর শ্রীমাকে দেখা যাবে ‘ব্রহ্মাণি’ রূপে।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026