নিউজ

জম্মু-কাশ্মীরকে বিক্রি করে দেওয়া হয়েছে, বিস্ফোরক ওমর আব্দুল্লাহ

নয়াদিল্লি: ভূ-স্বর্গে মনোরম দৃশ্যে নিজের স্বপ্নের বাড়ি বানাতে চান? কিন্তু ভাবছেন জমি কী করে পাবেন? এবার থেকে আপনি চাইলেই জমি পেতে পারেন। কারণ, জম্মু-কাশ্মীর বা লাদাখে জমি এখন থেকে যে কোনও ভারতীয় নাগরিকই কিনতে পারবে। এমনটাই কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে। আর তারপর থেকেই ন্যাশনাল কনফারেন্সের ভাইস প্রেসিডেন্ট ওমর আব্দুল্লাহর নিশানায় কেন্দ্রীয় সরকার। কেন্দ্রকে কটাক্ষ করে তিনি বলেছেন, জম্মু ও কাশ্মীরকে বিক্রি করে দেওয়া হয়েছে।

এক নির্দেশিকা জারি করে কেন্দ্রীয় সরকার জানিয়েছে, জম্মু-কাশ্মীর ও লাদাখে জমি কিনতে পারবে যে কোনও ভারতীয় নাগরিক। জম্মু ও কাশ্মীর কেন্দ্রশাসিত অঞ্চল পুনর্গঠন ২০২০ নামে নির্দেশিকা এখন থেকে বলবৎ হতে চলেছে। আগে জম্মু-কাশ্মীরের স্থায়ী বাসিন্দা হলেই সে রাজ্যে জমি কেনা যেত। কিন্তু এখন স্থায়ী বাসিন্দা হওয়ার শর্ত তুলে নিল কেন্দ্রীয় সরকার।  তাই দেশের যে কোনও প্রান্তে বসেই আপনি চাইলে জম্মু ও কাশ্মীর এবং লাদাখে জমি কিনে নিজের স্বপ্নের বাড়ি বানাতে পারেন।

মঙ্গলবার এই প্রসঙ্গে কেন্দ্রকে কটাক্ষ করে ওমর আবদুল্লাহ বলেন, ‘সস্তার রাজনীতি করার জন্য এসব করা হচ্ছে। জম্মু-কাশ্মীরের নতুন ভূমি আইন ভূ-স্বর্গের বাসিন্দাদের অধিকারে আঘাত হেনেছে। জম্মু কাশ্মীর ও লাদাখের মানুষদের স্বার্থের বিরুদ্ধে এই আইন। গরিব মানুষগুলোর হাতে এই আইন তৈরি করার ফলে আর কোনও জমি থাকবে না। কার্যত জম্মু-কাশ্মীর ও লাদাখকে বিক্রি করে দেওয়া হল। এতদিন কেন্দ্রীয় সরকার লাদাখের নির্বাচনের অপেক্ষা করছিল। ফল বের হতেই জম্মু-কাশ্মীর ও লাদাখকে নিলামে চড়িয়ে দিল।’ এভাবেই ওমর আব্দুল্লাহ কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তকে কটাক্ষ করেছেন।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026