খেলা

খুলে গেল ভাগ্যের চাকা, জাতীয় দলে KKR-এর এই তারকা ক্রিকেটার

একটা সময় তিনি ক্রিকেট ছেড়ে দেওয়ার কথা ভেবেছিলেন। কিন্তু তাঁকে নিয়েই এখন যাবতীয় আলোচনা। এবারের আইপিএলে দুর্দান্ত পারফরম্যান্স করার ফলে অস্ট্রেলিয়া যাওয়ার বিমান ধরবেন কলকাতা নাইট রাইডার্সের রহস্যময়  স্পিনার বরুণ চক্রবর্তী। আইপিএল শেষ হলেই অস্ট্রেলিয়া সফরে যাচ্ছে টিম ইন্ডিয়া। জাতীয় দলের টি-২০ দলে রয়েছেন বরুণ। দলে সুযোগ পাওয়ার পরে তিনি যথেষ্টই উচ্ছ্বসিত। এই নিয়ে তিনি বলেছেন, ‘‌কী বলব বুঝে উঠতে পারছি না। ভারতীয় দলে ডাক পাওয়া আমার কাছে বিরাট ব্যাপার। আমি এটা প্রত্যাশা করিনি।’‌

সোমবার অস্ট্রেলিয়া সফরের দল বেছে নেন নির্বাচকরা। আর সেদিনই কিংস ইলেভেন পাঞ্জাবের কাছে হারতে হয়েছে কলকাতাকে। খেলা চলাকালীনও দল নির্বাচনের ব্যাপারে কিছু জানতেন না বরুণ। খেলার শেষে বরুণ জানতে পারেন নির্বাচকরা তাঁকে দলে সুযোগ দিয়েছেন।

কলকাতার স্পিনার বলছেন, ‘‌খেলা শেষ হওয়ার পরে আমি জানতে পারি দলে ডাক পেয়েছি। কেকেআরের হয়ে নিয়মিত খেলাই আমার লক্ষ্য ছিল। জয়ের পিছনে যেন অবদান রাখতে পারি, সেদিকেও নজর দিয়েছিলাম। আশা রাখি জাতীয় দলের হয়েও ভাল পারফরম্যান্স করতে পারব। আমার উপরে বিশ্বাস রাখার জন্য নির্বাচকদের ধন্যবাদ জানাই।’‌

এবারের আইপিএলে এখনো পর্যন্ত ১১ ম্যাচে ১৩টি উইকেট সংগ্রহ করেছে বরুণ। যার মধ্যে ছিল দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ৪ ওভারে ২০ রান দিয়ে ৫ উইকেট।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026