বিনোদন

৩৪ তম জন্মদিনে জীবনের নতুন অধ্যায় শুরুর সুখবর দিলেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়

শ্রাবন্তী চট্টোপাধ্যায়! ‘প্রেমে পড়া বারণ নয়’ এই গানটা মনে প্রাণে বিশ্বাস করেন অভিনেত্রী। ৩৪ বছরের জীবন অভিনেত্রীকে নানান চড়াই উৎরাইয়ের মধ্যে যেতে হয়েছে। অভিনেত্রীর লাভ লাইফ নিয়ে বিতর্কের শেষ নেই। অভিনেত্রীর জীবনে যাই ঘটুক তবে নিজের অভিনয় জীবনে একের পর এক হিট উপহার দিয়েছেন অভিনেত্রী।

টলিগঞ্জে একথা কারুর অজানা নয়, শ্রাবন্তী খুব প্রেমিক মানুষ। তিনি যেমন খুব তাড়াতাড়ি মানুষকে মন দেন তেমনই ঠকে যান। তবে অভিনেত্রী ঠকলেও তিনি এখনো সুখের সংসার পাততেও ভালোবাসেন। যদিও সেই সংসার সুখের হয়নি, দু-বার বিয়ে ভেঙেছে এবং তৃতীয় বিয়েও এখন ভাঙনের পথে। গত বছর অক্টোবর থেকেই এক ছাদের তলায় থাকেন না রোশন-শ্রাবন্তী। এখন শুধু আইনিভাবে বিচ্ছেদের বাকি। তবে রোশন অভিনেত্রীর সাথে থাকতেই চান। তবে অভিনেত্রী তা চাননা৷ তাই এই বিচ্ছেদে শিলমোহর দিতে চাইছেন।

অবশ্য এর মধ্যেই শ্রাবন্তীর জীবনের নতুন পুরুষ নিয়ে গুঞ্জন শুরু করেছেন নানান মানুষ। একাংশ মনে করছেন বর্তমানে অভিনেত্রী ব্যবসায়ী অভিরূপ নাগ চৌধুরীর সঙ্গে প্রেম করছেন অভিনেত্রী। তবে সেই গুঞ্জন পুরোপুরি অস্বীকার করেছেন শ্রাবন্তী। এর মাঝে শোনা যাচ্ছে এই চর্চিত প্রেমিকের সাথে অভিনেত্রীর সম্পর্কে ফাটল ধরেছে। তবে অভিনেত্রীর নিজস্ব জীবনে যাই ঘটুক নিজের কাজের জায়গায় কুল থাকার চেষ্টায় আছেন অভিনেত্রী।

আজ অভিনেত্রীর স্পেশাল দিন। রাত ১২ টা থেকেই পাচ্ছেন জন্মদিনের শুভেচ্ছা। অভিনেত্রীর কাছে ১৩ আগস্ট হল নতুন দিন, নতুন বছর এবং জীবনের নতুন অধ্যায়। আজ অভিনেত্রী কাছের মানুষের কাছে নানান উপহার পেয়েছেন৷ ৩৪ তম জন্মদিনের সকালে সোশ্যাল মিডিয়া সকল অনুরাগীদের সাথে এমনই এক সুখবর দিলেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়।

অভিনেত্রী বলেন, নিজের জীবনের এক নতুন অধ্যায় শুরু করতে চলেছেন তিনি। তবে এই নতুন অধ্যায় মানে নতুন প্রেম বা বিয়ে নয়। নিজের ব্যক্তিগত জীবনের চেয়ে এখন শ্রাবন্তী অনেক বেশি ভাবছেন নিজেরকর্মজীবন নিয়ে। তাই তো এসভিএফ ব্র্যান্ডের সঙ্গে নতুনভাবে দর্শকদের সামনে আসতে চলেছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। যদিও সুখবরের পুরো কথা এখনো জানাননি তিনি। তবে এই হাফ খবর জানার পর অনুগামীরা ভালোবাসা জানিয়েছেন।

 

  

Pritisha Dey

Recent Posts

লকডাউন ফিরছে বাংলায়? মমতার বিস্ফোরক মন্তব্যে চাঞ্চল্য—ভোটের আগে বড় চমক নাকি কড়া সিদ্ধান্ত!

বাংলায় কি আবার লকডাউন ফিরতে চলেছে? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাম্প্রতিক মন্তব্য ঘিরে রাজ্যজুড়ে নতুন করে…

March 26, 2026

ভোটের আগে টাকার অফার! ৪৫ দিনে DA ক্লিয়ার, লক্ষীর ভাণ্ডার ৩ হাজার—ক্ষমতায় এলে টাকার বন্যার প্রতিশ্রুতি BJP-র

বিধানসভা ভোটের আগে বড় বড় প্রতিশ্রুতি দিয়ে চমক দিতে চলেছে বিজেপি। রাজনৈতিক মহলে জোর জল্পনা—ক্ষমতায়…

March 26, 2026

Post Office Scheme: বসে বসেই মাসে ১৭,০০০ টাকা! পোস্ট অফিসের এই স্কিম না জানলে বড় সুযোগ মিস করবেন

মাসে বসে বসেই ১৭,০০০ টাকা ইনকাম—শুনতে অবিশ্বাস্য লাগছে? কিন্তু পোস্ট অফিসের একটি স্কিমে ঠিক এভাবেই…

March 26, 2026

৫০০ টাকার গ্যাস একদম ফ্রি! ডিপোজিট লাগবে না—আপনি কি পাচ্ছেন এই নতুন সুবিধা?

LPG সংকটের মধ্যে কেন্দ্র বড় ঘোষণা করেছে। পাইপলাইন গ্যাস (PNG) ব্যবহারে উৎসাহ দিতে ৫০০ টাকার…

March 26, 2026

টাকা ঢোকেনি এখনও? যুবসাথী নিয়ে বড় ঘোষণা—কবে পাবেন ১৫০০ টাকা, জানালেন মমতা

আবেদন করেও এখনও অনেকেই যুবসাথীর টাকা পাননি—এই নিয়ে রাজ্যজুড়ে বাড়ছে উদ্বেগ। অনেকেই চিন্তায় পড়েছেন, আদৌ…

March 26, 2026

সোনার দামে আগুন! একদিনেই বড় লাফ— জানুন কোলকাতায় সোনার দাম কত?

আন্তর্জাতিক অস্থিরতার প্রভাব পড়েছে সোনার বাজারে। একদিনেই সোনার দামে বড় উত্থান দেখা গেছে, যা ক্রেতা…

March 26, 2026