১৭ ই সেপ্টেম্বর ২০২০ র মহালয়ার পুণ্য লগ্নে একঝাক টেলি তারকা আয়োজন করতে চলেছে মহিষাসুরমর্দিনীর বিশেষ অনুষ্ঠান। সেই ছোটবেলা থেকে আমরা প্রত্যেকে এই মহালয়ার দিন কাক ভোরে ঘুম থেকে উঠে বসে যেতাম ছোট্ট রেডিও নিয়ে। শুনতাম চণ্ডীপাঠ। এখনও সেই স্মৃতি ম্লান হয়নি। এখনও প্রায় সবাই বিশেষ এই দিনে রেডিওকে বিশেষ সঙ্গী বানিয়ে নেয়।
তবে রেডিওর সঙ্গে পাল্লা দিয়ে জনপ্রিয়তার শিখরে পৌঁছিয়েছে টেলিভিশনও। রেডিও চণ্ডীপাঠ শোনার পর বাঙালী জীবন সেই টেলিভিশনে গিয়েই কড়া নাড়ে। তাই এই গুরুত্বপূর্ণ বছরেও টেলিভিশনের তারকারা এগিয়ে এসেছেন মহালয়ার শুভ অনুষ্ঠানে নিজেদের নিয়োগ করতে। জি বাংলার এই বিশেষ প্রয়াস-‘দূর্গা সপ্তশতী সম্ভবামি যুগে যুগে’, মহিষাসুরমর্দিনীর ভিন্ন রূপ নিয়ে প্রকাশ্যে এলেন দিতিপ্রিয়া থেকে স্বস্তিকা সহ অন্যান্য টেলি অভিনেত্রীরা।
এই বছর, যোগমায়া রূপে সাজবেন টেলি অভিনেত্রী দেবাদ্রিতা বসু। দেবী পার্বতী ‘কৌশিকী’র রূপ নিয়ে রক্তবীজ নামক ভয়ানক অসুরকে সংহার করবেন দিতিপ্রিয়া রায়। ১৪ টি অসুরের জন্ম দেন কাশ্যপ মুনির কন্যা সিংহিকা, আর তাঁদের বধ করবেন রক্তদন্তিকা, এই বেশ ধারন করবেন টেলি অভিনেত্রী তিয়াষা রায়। দুর্ভিক্ষের অবসান ঘটাবেন শতাক্ষী রূপ, এই রূপে সাজবেন কাদম্বিনীর উসষী রায়। অন্যদিকে, দেবীর শাকম্ভরী রূপ নেবেন সম্প্রীতি সরকার। দেবী ভীমার রূপ নিয়ে পর্বতের মুনি-ঋষিদের উদ্ধার করবেন সুদিপ্তা রায়। টেলি অভিনেত্রী স্বস্তিকা দত্ত রয়েছেন ভ্রামরী রূপে। দূর্গার রূপে থাকবেন দিতিপ্রিয়া। সবশেষে দেবীর চিরাচরিত রূপ মহিষাসুরমর্দিনী রূপে থাকবেন শ্বেতা ভট্টাচার্য।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…