বেজিং: ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ে ডুবে গেলো ৪২ জন ক্রু মেম্বারের একটি জাহাজ। প্রায় ৬ হাজার গবাদি পশু নিয়ে নিউজিল্যান্ড থেকে চিন পাড়ি দিয়েছিলো ওই জাহাজ৷ কিন্তু গন্তব্যে পৌঁছনোর আগেই পূর্ব চিন সাগরে ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ের কবলে পড়ে জাহাজটি৷
১১,৯৪৭ টনের গালফ লাইভস্টক ওয়ান জাহাজটি জাপানের আমামি ওশিমা উপকূলের কাছাকাছি অঞ্চলেই ডুবে যায়৷ এখনো পর্যন্ত ৪২ জনের মধ্যে বেঁচে আছেন মাত্র ১ জন। কিন্তু প্রাণ বাঁচানোর জন্য বাকি কর্মীরা জলে ঝাঁপ দিলেও তাদের এক জনেরও এখনো হদিশ মেলেনি।
রাতের অন্ধকারেই নিখোঁজ কর্মীদের উদ্দেশ্যে খোঁজ চালানোর কাজ শুরু হলেও এখনো পর্যন্ত উদ্ধারকারীর দল জাহাজের একজন কর্মীকেই খুঁজে পেয়েছে৷ জাপানের ন্যাভি পি-৩০ সারভাইল্যান্স এয়ারক্রাফ্ট লাইফ জ্যাকেট পরে থাকার কারণে সমুদ্রের ভাসমান অবস্থায় একজন ফিলিপিন্সের কর্মীকেই খুঁজে পেয়েছে।
সুত্রের খবর , জাহাজটি সংযুক্ত আরব আমিরশাহির৷ কর্মীদের মধ্যে ২ জন নিউজিল্যান্ড, ২ জন অস্ট্রেলিয়ার এবং বাকি ৩৮ জন ফিলিপিন্সের বাসিন্দা ৷ বাকিদের এখনো তল্লাশি চলছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…