নিউজ

‘এক দেশ এক রেশন কার্ড’ জুন থেকে চালু হবে গোটা দেশে

গত বছরেই খাদ্যমন্ত্রক শুরু করে এক দেশ এক রেশন কার্ড নিয়ে কাজ। বছরের শেষে প্রায় অধিকাংশ কাজই সমাপ্তির দিকে এগিয়ে যাওয়ায় খাদ্য মন্ত্রকের তরফে ১২ টি রাজ্যকে চিহ্নিত করে ওই রাজ্যগুলিতে রেশন বন্টনের নতুন ব্যবস্থা কার্যকর করা হয়। তারপরে কেন্দ্রীয় খাদ্যমন্ত্রী রামবিলাস পাসোয়ান খাদ্যমন্ত্রকের শীর্ষ কর্তাদের সঙ্গে দফায় দফায় আলোচনা করে ঠিক করেন জুন মাস থেকে এক দেশ এক রেশন কার্ড ব্যবস্থা চালু করা হবে সারা দেশে।

যে ১২টি রাজ্যে এই ব্যবস্থা ইতিমধ্যেই চালু হয়েছে সেগুলি হল – অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, গুজরাত, মহারাষ্ট্র, হরিয়ানা, রাজস্থান, কর্নাটক, কেরল, গোয়া, মধ্যপ্রদেশ, ত্রিপুরা, ঝাড়খন্ড। এই রাজ্যের নাগরিকরা এই সবকটি রাজ্যের নাগরিকরা এর মধ্যে যে কোন রাজ্যে গেলে প্রাপ্য রেশন নিতে পারবে।

আরও পড়ুন : CAA সংশোধনী আইনের ওপর স্থগিতাদেশ নয়, কেন্দ্রকে এক মাস সময় সুপ্রিম কোর্টের

কেন্দ্রীয় সরকার জুন মাস থেকে এই ব্যবস্থা চালু করতে যাচ্ছেন গোটা দেশে। দেশের নাগরিক যাতে অন্য রাজ্যে থাকলেও খাদ্যের অধিকার থেকে বঞ্চিত না হয়, সে অধিকার সুনিশ্চিত করতে এবং দেশের যে কোন প্রান্তে থাকলেই নাগরিকরা যাতে রেশন দোকান থেকে নির্ধারিত ভর্তুকি সহ খাদ্যশস্য নিতে পারেন সেই কারণে এই উদ্যোগ জুন থেকেই শুরু করার কথা জানিয়েছেন খাদ্য ও গনবন্টন মন্ত্রী রামবিলাস পাসোয়ান।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026