নিউজ

ভারতে ছড়াতে পারে চীনের মরণ ভাইরাস, জানুন এই ভাইরাসের প্রাথমিক লক্ষনগুলি কি কি

এশিয়ার বেশ কয়েকটি দেশের পর মার্কিন যুক্তরাষ্ট্রে ছড়ালো করোনা ভাইরাস। মঙ্গলবার আমেরিকা এই সারস-জাতীয় ভাইরাসে আক্রান্ত হওয়ার প্রথম কেসটি ঘোষণা করেছে যার ফলে ইতিমধ্যেই চীনে নয় জনের প্রাণহানি হয়েছে। এদিকে চীন দ্রুত এই ভাইরাস ছড়ানোর ব্যাপারে সাবধান করছে সকলকে। একটি সাংবাদিক সম্মেলনে চীনের জাতীয় স্বাস্থ্য কমিশনের প্রতিমন্ত্রী লি বিন বলেছিলেন যে, এই ঘাতক করোনভাইরাসটি শ্বাস নালীর মাধ্যমে সঞ্চারিত হচ্ছে এবং সেখান থেকে এটির ভাইরাল রূপান্তর ও রোগের আরও ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে।

মারণ এই ভাইরাসটি সর্বপ্রথম চীনের ইউহান প্রদেশে দেখা গিয়েছিল। সেখানে সামুদ্রিক খাবারের মাধ্যমে মানুষের দেহে ছড়িয়ে পড়েছিল এই ভাইরাস। চীনের ইউহান প্রদেশে এই ভাইরাসের বলি এখনো পর্যন্ত ছয় জন। চীন থেকে হংকং, বেজিং, সংহাইতেও ছড়িয়ে পড়ে এই ভাইরাস। সমগ্র চীন জুড়ে এখনো পর্যন্ত এই ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন নয় জন।

আরও পড়ুন : চীনে ছড়িয়েছে মরণ ভাইরাস, আক্রান্ত এক ভারতীয় শিক্ষিকা

বেজিংয়ের তরফে জানানো হয়েছে, সর্বপ্রথম সামুদ্রিক মাছ থেকে ছড়িয়ে ছিল এই মারণ ভাইরাস। সেখান থেকে কিছু গবাদি পশুর দেহে ছড়ায়। পরবর্তীতে গবাদি পশুর ডিম বা মাংস থেকে ভাইরাসটি মানব দেহে প্রবেশ করে। এই ভাইরাসে আক্রান্ত হলে প্রথমে সাধারণ সর্দি, কাশি থেকে নিউমোনিয়া হয়ে মৃত্যু হচ্ছে বলেও জানানো হয়েছে। চীন থেকে ক্রমশ চারিদিকে ছড়িয়ে পড়ছে এই ভাইরাস।

ভারত, বাংলাদেশও এই ভাইরাসে আক্রান্ত হওয়ার আতঙ্কে ভুগছে। ইতিমধ্যেই কলকাতায় চীনের দিক থেকে আসা সমস্ত বিমানের যাত্রীদের পরীক্ষা করে তবেই বিমানবন্দরের বাইরে যেতে দেওয়া হচ্ছে। একই পরীক্ষা চলছে দেশের বাকি বড় বিমানবন্দর গুলিতেও।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026