সুপ্রিম কোর্টের নাগরিকত্ব সংশোধনী আইনের ওপর স্থগিতাদেশ দিল না, গঠন করা হবে সাংবিধানিক বেঞ্চ। নাগরিকত্ব আইনের বিরুদ্ধে বহু রাজনৈতিক দল যেমন কংগ্রেস, সিপিএম সিপিআই,ডিএমকে, ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগ প্রভৃতি মামলা করেছে এই আইনকে সংবিধানবিরোধী ঘোষণা করে। সি এএর বিরুদ্ধে ১৪৪ টি মামলার শুনানি চলছে বুধবার শীর্ষ আদালতে। প্রধান বিচারপতি এস এ বোবদের নেতৃত্বাধীন তিন বিচারপতির বেঞ্চে শুনানি চলছে। গোটা দেশের চোখ রয়েছে এই শুনানি রায়ের ওপর।
১১ ডিসেম্বর লোকসভায় সংশোধিত নাগরিকত্ব বিল পাশ হয়। ১২ ডিসেম্বরে বিল পাস হয় রাজ্যসভায়। যদিও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন এই বিল কোনোভাবেই মুসলিম সম্প্রদায়ের বিরোধী নয় কিন্তু তবুও বিরোধীরা তা মানছেনা অমিত সাহা চ্যালেঞ্জ জানিয়েছেন প্রমাণ করে দেখাবে দেখানো হোক যে এই আইনে কারও নাগরিকত্ব কেড়ে নেওয়ার কথা বলা আছে। তিনি এও ঘোষণা করেন যতই বিরোধিতা হোক, বিক্ষোভ হোক, সিএএ কিছুতেই প্রত্যাহার করা হবে না।
আরও পড়ুন : CAA নিয়ে অমিত শাহের বিতর্কে বসার বার্তাকে চ্যালেঞ্জ প্রশান্ত কিশোরের
নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে দেশের হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে বহু মামলা করা হয়েছে। সি এর বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদনের পাল্টা আবেদন করা হয় এই আইনকে ‘সাংবিধানিক’ ঘোষণা করার দাবিতে। তবেএই মামলায় সুপ্রিম কোর্ট গত ৯ জানুয়ারি জানায় এই মুহুর্তে ওই মামলা শোনা সম্ভব নয় কারণ আদালতের কাজ আইনের বৈধতা খতিয়ে দেখা, আইন সাংবিধানিক কি না তা দেখা সুপ্রিম কোর্টের কাজ নয়।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…