নিউজ

‘এক দেশ এক ভোট’, একটাই ভোটার তালিকা তৈরির প্রস্তুতি কেন্দ্রের

নয়া দিল্লি : মোদি সরকারের অন্যতম স্লোগান হল, ‘এক দেশ, এক ভোট’। আর সেই শ্লোগানকে বাস্তবে রূপ দিতে আরও এক ধাপ এগোল কেন্দ্রীয় সরকার। পঞ্চায়েত থেকে লোকসভা ভোট পর্যন্ত একটাই ভোটার তালিকা হোক, এই ভাবনাকে বাস্তবে রূপ দিতে ফের নড়েচড়ে বসেছে মোদি সরকার। গত ১৩ আগস্ট এই নিয়ে ইতিমধ্যেই প্রধানমন্ত্রীর দফতরে এক গুরুত্বপূর্ণ বৈঠক হয়ে গিয়েছে।

তবে এই প্রক্রিয়া খুব একটা সহজ নয়। এর জন্য প্রয়োজন সংবিধান সংশোধন এবং তার সঙ্গে আরও কিছু প্রয়োজনীয় পদক্ষেপ। আর সেই সবকিছু যাতে যথাযথভাবে করা সম্ভব হয়, তার জন্য প্রধানমন্ত্রীর দফতরে এক গুরুত্বপূর্ণ বৈঠক করা হয়েছে। জানা গিয়েছে, পঞ্চায়েত থেকে পুরসভা ভোটে ভোটার তালিকা তৈরির দায়িত্ব থাকে সংশ্লিষ্ট রাজ্য নির্বাচন কমিশনের ওপর। সেক্ষেত্রে কেন্দ্রীয় নির্বাচন কমিশন কোনওভাবেই হস্তক্ষেপ করতে পারে না। আর সংবিধানে এই আইনেরই বদল আনতে চাইছে কেন্দ্রীয় সরকার।

ভারতীয় সংবিধানের ২৪৩কে এবং ২৪৩জেড-এ ধারায় পঞ্চায়েত এবং পুরসভা ভোটের বিষয় বলা হয়েছে। আর ‘এক দেশ, এক ভোট’-এর অগ্রগতি করতে হলে একটাই ভোটার তালিকা তৈরির ক্ষেত্রে এই দুই আইনের সংশোধন হওয়া প্রয়োজন। সে বিষয়ে বৈঠক করে গুরুত্বপূর্ণ ব্যবস্থা নিতে বদ্ধপরিকর কেন্দ্রীয় সরকার। তবে সব ঠিক থাকলে আগামী লোকসভা নির্বাচনে এই প্রক্রিয়া কার্যকর করা যাবে কিনা, সে বিষয়ে স্পষ্ট করে এখনই কিছু জানা যায়নি।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026