কলকাতা : কলেজের মেধা তালিকার শীর্ষে পর্ণস্টার সানি লিওন এবং মিয়া খালিফা। কি অবাক হচ্ছেন? গতকালই এমনটাই ঘটেছে আশুতোষ কলেজ ও বারাসত কলেজের মেধাতালিকায়। দক্ষিণ ২৪ পরগনার বজবজ কলেজে ইংরেজি অনার্সের ১৫১ তম স্থানে উঠেছে সানির নাম।
প্রাক্তন পর্নস্টার সানি লিওন থেকে মিয়া খালিফা সহ আরও তিন জন পর্নস্টারের নাম রয়েছে কলেজের মেধা তালিকায়। গতকালই এই খবর প্রকাশ্যে আসতে শুরু নানা বিতর্ক। খোদ কলকাতার বুকে নামী কলেজের মেধা তালিকায় সানি লিওন আর মিয়া খালিফার নাম হাসাচ্ছে বর্তমান প্রজন্মকে। এদের মধ্যে অনেকেই জানান কলেজে সানি লিওন এবং মিয়া খালিফা পড়লে সেই কলেজে পুনরায় অ্যাডমিশন নিতে ক্ষতি নেই তাদের। আবার অনেকে বলেন সানি লিওন কলেজে পড়লে একদিনও ক্লাস বাদ দেওয়ার প্রয়োজন পড়বে না।
এই নিয়ে গতকাল সারাদিন সোশ্যাল মিডিয়ায় চলে নানা হাসির খোরাক। এর পাশাপাশি বিতর্কের কেন্দ্রেও আসে এই দুই নাম করা কলেজ। অভিভাবকদের অনেকেই এই ঘটনায় রীতিমত ক্ষুব্ধ। তারা জানিয়েছেন কি করে এরকম ভুল হয় কলেজের তরফে। দেশের ছেলে মেয়েদের ভবিষ্যৎ নিয়ে কেন ছেলেখেলা করা হচ্ছে বারবার। আর এই ঘটনার পরেই নড়েচড়ে বসে উচ্চশিক্ষা দফতর৷
উচ্চ শিক্ষা দফতর সূত্রের খবর, কলেজগুলি থেকে রিপোর্ট চাওয়া হবে৷ এমনকি কি কিভাবে অনলাইনের ফর্ম নজর এড়ালো তা জানতে চাওয়া হবে কলেজ কর্তৃপক্ষের কাছে৷ অবশ্য এই ঘটনা প্রসঙ্গে এই তথ্যগুলির আবেদনকে বৈধতা দিচ্ছে না কলেজ করত্রিপক্ষ। তাদের মতে কেউ ইচ্ছে করে সমস্যা তৈরি করার জন্য এই ফেক নাম দিয়ে এই মেধা তালিকায় এসেছে৷ কিন্তু খুব শীঘ্রই এই সমস্যার সমাধান হবে বলে আশ্বাস দিয়েছে শিক্ষা দপ্তর।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…