অন্ধ্রপ্রদেশ :মার্চ মাসের শেষ থেকেই দেশে বেড়েছে করোনার প্রকোপ। তার জেরে বন্ধ ছিলো স্কুল, কলেজ, শপিং মল, দোকান।এমনকি সেই তালিকা থেকে বাদ যায়নি ধর্মস্থান গুলিও। দীর্ঘ লকডাউনের পর জুন মাস থেকে একে একে খুলেছে বেশ কিছু মন্দির। কিন্তু আগের মতন কোনোকিছুই স্বাভাবিক না থাকার কারণে মন্দিরে কমেছে ভক্তদের সমাগম। লকডাউনের জেরে প্রায় ৮০ দিন বন্ধ ছিল তিরুপতি বালাজি মন্দির৷
মন্দির খুলতেই অর্থভাণ্ডারে টান পড়ার ঘটনা সামনে আসায় এবার অন্য পদক্ষেপ নিতে চলছে মন্দির কর্তৃপক্ষ। আগের তুলনায় ভক্তদের ভিড় কমে যাওয়ার ফলে স্বাভাবিকভাবেই মন্দিরে অর্থাভাব দেখা দিয়েছে। আর এই সমস্যার হাল বার করতেই এবার ব্যাঙ্কে জমা ১২ হাজার কোটি টাকার উপরে মাসিক সুদ নেওয়ার সিদ্ধান্ত নিল তিরুমালা তিরুপতি ট্রাস্ট৷ বিশ্বের অন্যতম ধনী মন্দির তিরুপতির অর্থভাণ্ডারে টান পড়ার ঘটনা অবাক করেছে দেশবাসীকে।
কারন এর আগে ঠিক কবে মন্দিরের এরকম খারাপ দিন এসেছিলো তা মনে করতে পারছেন না অনেকেই। তবে করোনা পরিস্থিতিতে যে দেশের আর্থিক অবস্থা কতোটা ক্ষতিগ্রস্থ হয়েছে তা আর নতুন করে বলার অপেক্ষা রাখেনা। ২০২০-২১ সালের হিসেবে গোটা বছরের সুদ বাবদ ৭০৬ কোটি টাকা পাচ্ছে তিরুপতি৷
কিন্তু দেশের এই খারাপ পরিস্থিতে মন্দিরের এই সিদ্ধান্ত নতুন করে আবার কোনো সমস্যা তৈরি করবে কিনা সেই নিয়ে কিছু না বলা গেলেও ট্রাস্ট বোর্ডের চেয়ারম্যান ওয়াই ভি সুব্ব রেড্ডি জানিয়েছেন , “প্রতি মাসে টাকা জমা করা হবে, সুদ নেওয়া হবে৷ আমরা সিদ্ধান্ত নিয়েছি অবিলম্বে মন্দিরের নানা খরচ, সেবায়েতদের মাইনে সঠিক সময়ে দিয়ে দিতে পারবো ।সেই ক্ষেত্রে আর নতুন করে কোনো সমস্যা হবেনা”৷
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…