গত দুই দিনে বৃষ্টির ফলে চলতি বছরে চলা দাবদাহ থেকে মুক্তি পাচ্ছে বাংলার মানুষ। তবে গতবছর ঠিক এই সময়ে আমফান এসে সমস্ত কিছু তছনছ করে গেছিল। তবে এই বছরের ফের হাওয়া দপ্তর আরেকটি ঘূর্ণিঝড়ের পূর্বাভাস দিয়েছে। আগামী দিন পাঁচেকের মধ্যে বাংলায় ও উড়িষ্যার এই সাইক্লোন পৌঁছে যেতে পারে। এই ধরনের ঝড় হলে আরব সাগরে সমুদ্রের ঢেউ অনেকটা বৃদ্ধি পাবে। সেক্ষেত্রে সেখানে বোট না নৌকা চলাচল বন্ধ করা হবে।
গতকালের আবহাওয়া দপ্তর পূর্বাভাস দিয়েছিল যে এখন চলতি সপ্তাহে পরপর বেশ কয়েকটি রাজ্যের একাধিক জেলায় বৃষ্টিপাত হবে। তাদের কথামতো বজ্রপাত ও ঝড়বৃষ্টি হয়। কলকাতা শহরের পাশাপাশি আজ দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা, বীরভূম, পশ্চিম বর্ধমান, মালদহ ও দুই দিনাজপুরে ঝড় বৃষ্টি হয়। এছাড়া কেরল, কর্ণাটক, তামিলনাড়ু ইত্যাদি জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এরপর জানা যাচ্ছে আগামী ১৬ মে আরব সাগরে একটি তুফান তৈরি হবে যা ঝড় হিসেবে ভারত ভূখণ্ডে প্রবেশ করবে। এই ঝড়ের নাম দেওয়া হয়েছে “মোক্ত”। এই নামটি দিয়েছে মায়ানমার।
ঘূর্ণিঝড় সম্পর্কিত সর্তকতা জানাতে গিয়ে গতকাল হাওয়া দপ্তর জানিয়েছে, দক্ষিণ-পূর্ব আরব সাগরের মধ্যে নিম্নচাপ ঘনীভূত হচ্ছে। আগামী ১৪ মে এরমধ্যে এই নিম্নচাপ তৈরি হয়ে যাবে। তারপর সেটি এগিয়ে যাবে উত্তর-পশ্চিমে দিক। আর সেটি ঝড় আকারে আঘাত হানতে পারে গোয়া এবং মহারাষ্ট্র উপকূলে। সেখানে ৬০ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে অব্দি ঝড় হতে পারে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…