বিনোদন

‘কড়ি খেলা’ সিরিয়ালের ‘পারমিতা’ বাস্তব জীবনে কেমন? রইল অভিনেত্রীর আসল পরিচয়

টেলি পাড়ার অন্যতম জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে শ্রীপর্ণা রায়। সম্প্রতি ধারাবাহিক ‘কড়ি খেলা’তে পারমিতা-র চরিত্রে অভিনয় করে সকলের প্রিয় পাত্রী হয়ে উঠেছেন। অপূর্ব ও পারমিতার সদ্য বিয়ে হয়েছে। নায়ক নায়িকা দুজনের আগে বিয়ে হয়ে গিয়েছিল। দুজনের সন্তান ও আছে। নিজেদের সন্তানের বাবা মা এই দুই অভাব পূরণ হয় তাই বিয়ের সিদ্ধান্ত নেয়। এরপর কি অপূর্ব আর পারমিতার বিয়ের পর এদের ভালোবাসার কাহিনী দেখানো হবে এই ধারাবাহিকে। ধারাবাহিক শুরুর অল্প দিনেই দর্শকমনে জায়গা করে নিয়েছে।

শ্রীপর্ণার এটি প্রথম ধারাবাহিক নয়। কলেজে স্নাতকোত্তর পড়ার সময় ২০১২ সালে প্রথম অভিনয়ে সুযোগ পান। শ্রীপর্ণা স্টার জলসার ‘আঁচল’ ধারাবাহিকে অভিনয়ের মাধ্যমে টেলিভিশন জগতে শুরু করেছিলেন। ২০১২ থেকে ২০১৪ সাল টানা দুবছর এই ধারাবাহিকচ চলে। এই ধারাবাহিকে অভিনেত্রীর প্রধান চরিত্রের নাম ছিল টুসু, যা অভিনেত্রীর বাস্তব জীবনেরও ডাকনাম। এরপর স্টার জলসার চ্যানেলে ২০১৫ সালের সেপ্টেম্বর থেকে ২০১৬ সালের মে মাস পর্যন্ত সম্প্রচারিত হওয়া ‘আজ আড়ি কাল ভাব’ ধারাবাহিকে ‘পিকু’নামক প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন তিনি।

অভিনয়ের মাঝে পড়াশোনা ঠিক করে করতে পারছিলেননা। তাই এর মাঝে নিজের পড়াশোনার জন্য কিছুবছর অভিনেত্রী গ্ল্যামার জগত থেকেনিজেকে দূরে সরিয়ে রেখেছিলেন। এরপর পড়াশোনা শেষ করে টেলি সিরিজ ‘নিমকি ফুলকি সিজন ১ এরপর ২ করেন। দেবের সাথে কিডন্যাপ ছবিতেও অভিনয় করেন শ্রীপর্ণা। পাশাপাশি ‘আর ও কাছে তোর’, ‘বৈশাখের বিকেল বেলায়’ নামে কিছু মিউজিক অ্যালবামেও অভিনয় করেছেন অভিনেত্রী।

অভিনেত্রীর বয়স এখন ২৮। শৈশবেই নিজের মাকে হারিয়েছেন অভিনেত্রী। বাবার কাছে মানুষ শ্রীপর্ণা। তাঁর সঙ্গে কলকাতায় থাকেন সে। খুব অল্প বয়স থেকে অভিনয়ের প্রতি বিশেষ আকর্ষণ ছিল তাই পড়াশোনা করতে করতে শ্রীপর্ণা অভিনয় জগতে পা রাখেন। নিজের অভিনয় দক্ষতার মাধ্যমে অভিনেত্রী স্টার জলসা পরিবার অ্যাওয়ার্ড‌, আনন্দলোক পুরস্কার জিতে নিয়েছেন। ধারাবাহিকে যেমন অভিনেত্রী মিষ্টি স্বভাবের তেমনি বাস্তবে শান্ত ও মিষ্টি প্রকৃতির। এখন ‘কড়ি খেলা’ ধারাবাহিকে চুটিয়ে অভিনয় করছেন। অন্যান চরিত্রের মতো পারমিতা চরিত্র জনপ্রিয়তা পেয়েছে।

Pritisha Dey

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026