করোনা আবহে বাসের ভাড়া বৃদ্ধির কথা নিয়ে সোচ্চার হয়েছিল বাস এবং মিনিবাস সংগঠনগুলি। কিন্তু তাদের দাবি খারিজ করে দিয়ে রবিবার সাংবাদিক বৈঠকে তারা জানিয়ে দিলো করোনা আবহে যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে এখনই বাসের ভাড়া বৃদ্ধি করা হচ্ছে না। করোনা সংক্রমণ ক্রমশ বৃদ্ধি পাচ্ছে, তার পাশাপাশি পাল্লা দিয়ে বাড়ছে বাসের ভিড়ের পরিমাণ। লোকাল ট্রেন বন্ধ করে দেওয়া হয়েছে এবং এর ফলে একমাত্র যানবাহনের রাস্তা বর্তমানে হয়ে উঠেছে বাস।
অন্যদিকে আবার পেট্রোপণ্যের দাম দিন প্রতিদিন বাড়িয়ে চলেছে কেন্দ্রীয় সরকার। সরকারি বাসের ক্ষেত্রে নির্দেশিকা অনুযায়ী রাস্তায় চলা বাস এর পরিমাণ অর্ধেক করে দেওয়া হয়েছে ইতিমধ্যে। তার ফলে আরো বেশি চাপ পড়ছে বেসরকারি বাস এবং মিনি বাসের উপরে। ভীর সামলানোর জন্য তাদের বেশি বাস বের করতে হচ্ছে।
কিন্তু বাস সংগঠনের দাবী, নির্বাচনের কাজে যে সমস্ত বাস ভাড়া নেওয়া হয়েছিল সেই সমস্ত বাসের টাকা এখনো অব্দি দিতে পারেনি কমিশন। তার পাশাপাশি ডিজেলের দাম বৃদ্ধি হচ্ছে প্রত্যেকদিন। রাজ্যের বাস ও মিনিবাস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক প্রদীপ নারায়ণ বসু জানিয়েছেন, বাস মালিকের এই সমস্ত সমস্যার কথা মাথায় রেখে আগামী ১৭ মে গান্ধী মূর্তি পাদদেশে অবস্থান বিক্ষোভ করতে চলেছে ওয়েস্ট বেঙ্গল বাস এবং মিনিবাস ওয়েলফেয়ার এসোসিয়েশন।
কিন্তু এই বাড়তে থাকা পেট্রোল এবং ডিজেলের দাম নিয়ে অত্যন্ত চিন্তিত বাস সংগঠনগুলি। বাসের প্রতিদিন যাত্রী সংখ্যা বেড়েই চলেছে। তার পাশাপাশি পাল্লা দিয়ে বাড়ছে পেট্রোল এবং ডিজেলের দাম। পেট্রোলের দাম বরাবর ঊর্ধ্বমুখী থাকলেও ডিজেলের দাম ও এখন আকাশছোঁয়া হয়ে উঠেছে। ফলে সমস্যায় পড়েছে বাস সংগঠনগুলি। কিন্তু যাত্রীদের কথা মাথায় রেখে এখনই ভাড়া না বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে তারা।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…