রাজ্য

দুর্গাপুর ব্যারেজের লকগেট ভাঙ্গার জন্য বন্ধ তাপবিদ্যুৎ কেন্দ্রের বেশকিছু ইউনিট, সমাধান সূত্র খুঁজছে ডিভিসি

দুর্গাপুর ব্যারেজে লকগেট ভাঙ্গার জেরে বর্তমানে দুর্গাপুরে জলের সংকট চরমে পৌঁছেছে। দুর্গাপুরে ৪৩টি ওয়ার্ড এবং পার্শ্ববর্তী জেলা বাঁকুড়া ও পূর্ব বর্ধমান এ পানীয় জলের সংকট দেখা গিয়েছে। পাশাপাশি তাপবিদ্যুৎ কেন্দ্রের বেশকিছু ইউনিট বন্ধ করে দিতে হচ্ছে জলের অভাবে। মঙ্গলবার বন্ধ করে দেওয়া হল দুর্গাপুর তাপবিদ্যুৎ কেন্দ্রের ৭ নম্বর ইউনিটের উৎপাদন। ৩০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন এই ইউনিটের বন্ধ হয়ে যাওয়ায় সমস্যায় পড়েছেন সাধারণমানুষ।

পাশাপাশি জল সংকটে বাঁকুড়া জেলা ও। সেখানকার মেজিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে সোমবার একটি ইউনিট এর উৎপাদন বন্ধ করে দেওয়া হয়েছে। এখানকার কর্মরত কর্মীরা তীব্র জলসঙ্কটে ভুগছেন। তাপবিদ্যুৎ কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদনের জন্য প্রত্যেকদিন প্রয়োজন অনেক জলের। এর জন্য সম্পূর্ণরূপে ভরসা করতে হয় দুর্গাপুর ব্যারেজের উপরে। কিন্তু এই ব্যারেজ বন্ধ হয়ে যাওয়ায় প্রচন্ড বিপাকে সমস্ত তাপবিদ্যুৎ কেন্দ্র।পাশাপাশি বিদ্যুৎকেন্দ্রের বাগান এবং স্টেডিয়ামসহ বিভিন্ন পরিকাঠামো রক্ষণাবেক্ষণে লাগে প্রচুর পরিমান জল। বাঁকুড়ার এই মেজীয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে দৈনিক জলের চাহিদা ১.৫ লক্ষ কিউবিক মিটার।

গত শনিবার দুর্গাপুর ব্যারেজের ৩১ নম্বর লকগেট ভেঙে যাওয়ার কারণে, বর্তমানে এই তাপবিদ্যুৎকেন্দ্র চরম জলের সংকটে পড়েছে। এই তাপবিদ্যুৎ কেন্দ্রে র রিজার্ভ যতটা জল ছিল, তা দিয়ে শনিবার এবং রবিবার বিদ্যুৎ উৎপাদন চালু রাখা হয়। জলের পরিমাণ বর্তমানে একেবারেই কম। এই কারণে সমস্ত অতিরিক্ত জল খরচ বন্ধ রাখা হয়েছে। বাগান পরিচর্যা, স্টেডিয়াম রক্ষণাবেক্ষণ বর্তমানে বন্ধ। এছাড়াও কর্মী আবাসনে জলের ব্যবহার কমানো হচ্ছে।

এবার থেকে কর্মী আবাসনে দৈনিক তিনবার এর জায়গায় দুইবার জল দেওয়া হবে। অন্যদিকে সময়সীমাও কমানো হয়েছে জল সরবরাহের। জল অপচয় একেবারেই বন্ধ করতে মাইক বাজিয়ে প্রচার চালানো হচ্ছে। বর্তমানে একটি ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ করা হয়েছে। প্রয়োজন পড়লে আরো একটি ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ করা হতে পারে। বিদ্যুৎ উৎপাদনের থেকেও জল সরবরাহ কে বেশি গুরুত্ব দিয়েছে এই জলবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র। তবে, ডিভিসি কর্তৃপক্ষ আগে বৈঠক করে জলাধারে জলের পরিমাণ পর্যালোচনা করবেন। তারপর বিদ্যুৎ উৎপাদন সংক্রান্ত সমস্ত পদক্ষেপ স্থির করা হবে বলে জানানো হয়েছে ডিভিসির তরফ থেকে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026