কিং খানের জান আঁটকে রয়েছে গৌরীর মধ্যে, বউকে কোনভাবে হারাতে চান না শাহরুখ খান, আর তাই দিল্লি গেলে বউকে বৌদি বলে পরিচয় দেন অভিনেতা। কিন্তু এমন আজব কথার মানে কি? গৌরী যে কিং খানের স্ত্রী তা কারোর অজানা নয়, তবুও এমন অদ্ভুত পরিচয় কেন?
সম্প্রতি,কিং খান এক সাক্ষাৎকারে এর পিছনে লুকিয়ে থাকা গল্প শেয়ার করেছেন কপিল শর্মার একটি শো–তে। একসময় একটি মেয়ের জন্য রাস্তায় খুব মার খেয়েছিলেন শাহরুখ। সেই আতঙ্ক থেকে দিল্লি গেলেই নিজের বৌউকে ‘বৌদি’ বলে পরিচয় দিতেন কিং খান।
সেইসময় গ্রীন পার্কে থাকতেন শাহরুখ। তখন একজন মেয়ের সঙ্গে তাঁর বন্ধুত্ব হয়। সেই মেয়েটির সঙ্গে দিল্লিতে টাইম পাস করতেন তিনি। তখন দিল্লিবাসীর কাছে ‘গার্ল ফ্রেন্ড’–এর অর্থ হল মাঝে মাঝে একসঙ্গে ঘোরাফেরা করা, ব্যস। এরকমই নাকি একদিন তিনি এক্যি মেয়ের সঙ্গে ঘুরছিলেন। সেইসময় কয়েকজন গুন্ডামতো ছেলেপুলে এসে শাহরুখকে জিজ্ঞেস করে, তোমার সঙ্গে কে? তখন সেন্ট কলম্বাস স্কুলে পড়তেন কিং খান। যাইহোক, এই প্রশ্নের উত্তরে তিনি বেশ আত্মবিশ্বাসের সঙ্গে বলেছিলেন, ‘আমার গার্লফ্রেন্ড’। কিন্তু একটি ছেলে থামিয়ে দিয়ে বলে, ‘না, তোমার গার্লফ্রেন্ড না’। ‘তোমার বৌদি’। ব্যাস এরপরেই দুমদাম পেটাতে আরম্ভ করে সেই ছেলেগুলো। একজনের হাতে নাকি মাটির ভাড় ছিল। সেটা দিয়ে পর্যন্ত মারধোর খান শাহরুখ। ব্যস, এরপর থেকে দিল্লি গেলেই বউকে বৌদি বলে পরিচয় দেন কিং খান। যদিও পুরো ব্যপারটা রসিকতায় মোড়া কিন্তু ঘটনাটি সত্যি।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…