টেক বার্তা

আজ থেকে বিশেষ সেল দিচ্ছে OnePlus, একাধিক ফোনে পাবেন অবিশ্বাস্য ডিসকাউন্ট

বর্তমানে ভারতে একাধিক স্মার্টফোন কোম্পানি গ্রাহকদের জন্য নজরকাড়া ডিসকাউন্ট দিচ্ছে। বিশেষ করে ভারতে উৎসবের মরশুম চলছে বলেই একের পর এক অফার ঘোষণা করছে বিভিন্ন স্মার্টফোন নির্মাণ সংস্থা। যেমন কেরালার ওনাম উৎসব উপলক্ষে আজ থেকে লাইভ হয়েছে OnePlus Onam Sale। আর এই সেলে OnePlus 11 সিরিজ এবং OnePlus Nord সিরিজে বিশাল ডিসকাউন্ট দিচ্ছে জনপ্রিয় স্মার্টফোন কোম্পানিটি। আর এই সেলের বাজারে খুব কম মূল্যে নিজের স্বপ্নের স্মার্টফোন ক্রয় করতে পারবেন আপনি। চলুন দেখে নেওয়া যাক, কোন স্মার্টফোনের উপর কি ধরনের ডিসকাউন্ট দিচ্ছে OnePlus।

1. OnePlus 11 5G: গ্রাহকরা চাইলে OnePlus.in, OnePlus Store, OnePlus Experience Store এবং Amazon India-র মত ওয়েবসাইট থেকে ডিসকাউন্টের মাধ্যমে ক্রয় করতে পারেন OnePlus 11 5G স্মার্ট ফোন। তবে এই ডিসকাউন্টটি পেতে হলে ICICI ব্যাংকের ক্রেডিট কার্ড থাকতে হবে গ্রাহকদের। যা ব্যবহার করে সর্বোচ্চ 500 টাকার ডিসকাউন্ট এবং 2000 টাকার এক্সচেঞ্জ বোনাস পাবেন গ্রাহকরা।

2. OnePlus 11R 5G: দুর্দান্ত এই স্মার্টফোনটি ওয়ান প্লাসের যেকোন স্টোর থেকে ক্রয় করতে পারবেন গ্রাহকরা। যেখানে সরাসরি 1,000 টাকা পর্যন্ত ছাড় পাবেন তারা। শুধু তাই নয়, Samsung, Apple-এর মত স্মার্ট ফোন এক্সচেঞ্জ করলে অতিরিক্ত 3,000 টাকার ডিসকাউন্ট পাওয়া যাবে।

3. OnePlus Nord CE 3 Lite 5G: বর্তমানে সবচেয়ে জনপ্রিয় এই স্মার্টফোনটি ক্রয় করতে হলে এটাই আপনার জন্য সেরা সুযোগ। যদি আপনার কাছে OneCard, HDFC বা Axis Bank ব্যাংকের ক্রেডিট কার্ড থাকে, তবে সরাসরি 1,000 টাকা ডিসকাউন্ট পাবেন আপনি।

Kriti Lekha Shome

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026