ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

UPI: সিঙ্গাপুর, ফ্রান্সের পর এবারে এই দেশে শুরু হবে ইউপিআই, আলোচনা শুরু করেছে ভারত সরকার

ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস ওরফে ইউপিআই শুধুমাত্র ভারতেই নয় বিদেশেও ইতিমধ্যেই তার একটি আলাদা চিহ্ন তৈরি করে ফেলেছে। সিঙ্গাপুর এবং ফ্রান্সের মতো উন্নতশীল দেশে ইউপিআই চালু হবার পরে খুব শীঘ্রই এবারের নিউজিল্যান্ডে ইউপিআই ব্যবস্থা চালু হবে বলে খবর। এই ব্যাপারে সংবাদমাধ্যমকে মঙ্গলবার বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে যে দুই দেশের মধ্যে ব্যবসা এবং পর্যটনের উন্নয়নের কারণে ইউপিআই ব্যবহারের বিষয়টি বিবেচনা করছে দুটি দেশ। মঙ্গলবার ভারতের বাণিজ্য এবং শিল্পমন্ত্রী পীযুষ গোয়েল এবং নিউজিল্যান্ডের বাণিজ্য ও রপ্তানি উন্নয়ন ডেমিয়েন ও’কনের মধ্যে বৈঠক হয়েছে। দুই দেশের নেতাদের মধ্যে ইউপিআই নিয়ে একটা বিস্তর আলোচনাও হয়েছে। তারপর এই নিউজিল্যান্ডে ইউপিআই চালু করার বিষয়টি পরিষ্কার হয়েছে।

বাণিজ্য মন্ত্রকে এই বিষয়ে একটি বিবৃতি জারি করে জানিয়েছে, ইউপিআই ব্যবহার নিয়ে ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া এবং পেমেন্ট নিউজিল্যান্ডের মধ্যে প্রাথমিক আলোচনা ইতিমধ্যেই হয়ে গিয়েছে। উভয় পক্ষই এটিকে বেশ স্বাগত জানিয়েছে এবং এই বিষয়ে একটি আলোচনা চলছে। দুই পক্ষই সম্মত হয়েছে, যদি নিউজিল্যান্ডে ইউপিআই চালু হয় তবে এটি দু দেশের মধ্যে ব্যবসা এবং পর্যটনকে আরো ভালো দিশা দেখাতে পারবে।

লক্ষণীয় ভারতীয় ইউপিআই চাহিদা বিদেশে দ্রুত হারে বৃদ্ধি পেতে শুরু করেছে। এই বছরেই ইন সিঙ্গাপুরের পে নাউ কর্পোরেশনের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষরের পরে সেখানে ইউপিআই চালু করা হয়েছে। সিঙ্গাপুর ছাড়াও ইউপিআই ফ্রান্সে প্রবেশ করেছে। এর ফলে ভারত এবং ফ্রান্সের মধ্যে একটি চুক্তি হয়েছে। এই চুক্তির কাজ শুরু হবে ফ্রান্সের আইফেল টাওয়ার সংলগ্ন এলাকা থেকে। তার পাশাপাশি, আরব আমিরশাহী ভুটান এবং নেপাল ইতিমধ্যেই ইউপিআই চুক্তি স্বাক্ষর করে ফেলেছে। তার পাশাপাশি ইউরোপের অন্যান্য দেশেও ইউপিআই ব্যবহার শুরু হবে বলে আশা করছে এনপিসিআই।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026