গতবছরের একটা সময় পেঁয়াজের দাম বেড়ে হয়েছিল প্রতি কেজি ১৫০ টাকার উপরে। সেই পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকার সিদ্ধান্ত নেয়, পেঁয়াজ আমদানি করার। সেইমতো তুরস্ক, মিশর ও আফগানিস্তান থেকে আমদানি করা হয় পেঁয়াজ। কিন্তু দেশে সেই পেঁয়াজ আসার পর থেকেই কয়েকটি রাজ্য ছাড়া কোনো রাজ্যই নিতে রাজি হয়নি। ফলে রফতানি করা পেঁয়াজ গুদামেই পচতে থাকে। এবার সেই পেঁয়াজই গড়ে ১০ টাকা কেজি দরে বিক্রি করার প্রস্তাব পাঠানো হয়েছে কেন্দ্রের তরফে।
বিদেশ থেকে আমদানি করা পেঁয়াজ গড়ে ৪৫ থেকে ৪৮ টাকা কেজি দরে রাজ্য গুলিকে বিক্রি করার আবেদন জানায় কেন্দ্র। কিন্তু কয়েকটি রাজ্য ছাড়া বেশিরভাগ রাজ্যই আমদানি করা ওই পেঁয়াজ নিতে অস্বীকার করে। কারণ হিসেবে জানানো হয়, বিদেশ থেকে আনা ওই পেঁয়াজের স্বাদ দেশীয় পেঁয়াজের মতো নয়, আকারেও পেঁয়াজগুলি অনেক বড়ো। ফলে সাধারণ ক্রেতারা ওই পেঁয়াজ নিতে চাইছে না। বিদেশ থেকে আমদানি করা পেঁয়াজের মাত্র ৮% ই বিক্রি করতে পেরেছে কেন্দ্রীয় সরকার। বাকি পেঁয়াজ এখনো মুম্বাইয়ের জওহরলাল নেহেরু বন্দরে পড়ে নষ্ট হচ্ছে।
আরও পড়ুন : ভারতের কোন উপকারে আসেনি মুসলিম সম্প্রদায়ের মানুষ : যোগী
এই অবস্থায় কেন্দ্রীয় সরকার রাজ্যগুলোকে অনুরোধ করেছে অবিক্রিত ওই পেঁয়াজ ১০ থেকে ২৫ টাকা কেজি দরে বিক্রি করার জন্য। কারণ গুদামে পড়ে থাকলে পচে নষ্ট হয়ে যাবে ওই পেঁয়াজ। কিন্তু সাধারণ ক্রেতা ঝাঁজ, গন্ধ বিহীন ওই পেঁয়াজ নিতে চাইছে না। পেঁয়াজ বিক্রি না হওয়ার ফলে ইতিমধ্যেই ওই পেঁয়াজের এক অংশ বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল এবং মালদ্বীপে রফতানি করা শুরু করেছে কেন্দ্রীয় সরকার।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…