বিশ্ব ক্রিকেটের উপরের দিকে থাকা চারটি দেশকে নিয়ে একটি সুপার সিরিজ আয়োজন করতে চান বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়। অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত ও আরোও একটি দেশকে নিয়ে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। এই চার দেশীয় টুর্নামেন্টের প্রস্তাবে প্রাথমিকভাবে সম্মতি জানিয়েছি ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া। তাই পরবর্তী পদক্ষেপ কি হবে এবং কিভাবে আয়োজিত হবে এই টুর্নামেন্ট তা নিয়ে বিস্তারিত ভাবে আলোচনার জন্য ইংল্যান্ড উড়ে গেলেন সৌরভ গঙ্গোপাধ্যায়।
বুধবার ভারতীয় ক্রিকেটের নন্দন কানন ইডেন গার্ডেন থেকে ইংল্যান্ডে পৌঁছেছেন গাঙ্গুলী। যেটা জানা যাচ্ছে ইংল্যান্ডে সুপার সিরিজ নিয়ে এক বৈঠক হতে চলেছে যেখানে উপস্থিত থাকবেন ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রতিনিধিরাও। সৌরভ গঙ্গোপাধ্যায়ের মস্তিষ্কপ্রসূত এই সিরিজটি ২০২১ সাল থেকে শুরু হবে বলে জানা যাচ্ছে। প্রথম সংস্করণটি অনুষ্ঠিত হবে ভারতে এরপর রোটেশন এর মাধ্যমে চারটি দেশে প্রতিবছর অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্ট।
আরও পড়ুন : কবে শুরু হতে চলেছে IPL? ক্রিকেট মহলে জোড় জল্পনা
আইসিসির ফিউচার ট্যুর প্রোগ্রামের আওতায় কীভাবে ঢোকানো হবে এই টুর্নামেন্ট এবং কোন ফর্ম্যাটে এই ম্যাচগুলো আয়োজিত হবে তা নিয়ে বিস্তারিত আলোচনা হবে এই বৈঠকে। আইসিসি ইতিমধ্যেই ২০২৩-২০৩১ সালের ফিউচার ট্যুর প্রোগ্রাম এর সিডিউল তৈরি করছে। সেখানে ভারতীয় ক্রিকেট বোর্ড, ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড এবং ক্রিকেট অস্ট্রেলিয়া একত্রে এই সুপার সিরিজকে তাদের সূচি তে সংযোগ করতে চাইছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…