নিউজ

NPR দরিদ্র মানুষকে সরকারী প্রকল্পের সুবিধা দিতে সহায়তা করবে : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৃহস্পতিবার জাতীয় জনসংখ্যা নিবন্ধকের (এনপিআর) সপক্ষে জোরালো বক্তব্য রেখে বলেন, যথাযথ সুবিধাভোগীদের সরকারী কল্যাণমূলক প্রকল্পের সুবিধা পেতে এটি আপডেট করা হচ্ছে। রাজ্যসভায় তিনি এদিন বলেন যে, এনপিআর প্রথমে ২০১০ সালে করা হয়েছিল এবং পরে ২০১৫ সালে এটি আপডেট হয়। তিনি আরও বলেন যে, ‘আদমশুমারি এবং এনপিআর হ’ল একটি স্বাভাবিক প্রশাসনিক প্রক্রিয়া।

যা আগেও হয়েছিল কিন্তু এখন হঠাৎ এটা নিয়ে বিতর্কের সৃষ্টি হচ্ছে। এনপিআর-এ জিজ্ঞাসা করা প্রশ্নগুলি নিখুঁতভাবে প্রশাসনের সাথে সম্পর্কিত বলে উল্লেখ করেন তিনি। বিরোধী দলগুলোর উদ্দেশ্যে তিনি বলেন, ‘জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করবেন না।’ একইসঙ্গে বিরোধী দলগুলিকে সংকীর্ণ রাজনৈতিক লাভের জন্য ইস্যুটি রাজনীতি না করার অনুরোধ জানান প্রধানমন্ত্রী। ‘ওরা (বিরোধীরা) সংকীর্ণ ও দায়িত্বজ্ঞানহীন ভাবে রাজনৈতিক ফায়দা লাভের জন্য এর (এনপিআর) বিরোধিতা করছে। যা লজ্জাজনক ও দরিদ্রবিরোধী।’

আরও পড়ুন : ভারতের কোন উপকারে আসেনি মুসলিম সম্প্রদায়ের মানুষ : যোগী

তিনি আরও বলেন, ‘তাঁর সরকার দরিদ্রদের এই প্রকল্পগুলির সুবিধা দেওয়ার জন্য পূর্ববর্তী এনপিআরের সংগ্রহ করা তথ্যের উৎপাদনশীল ব্যবহার করেছে।’ কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ সরকারের আমলে নাগরিকদের নাম লেখা শুরু হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘আমাদের কাছে আপনার এনপিআর রেকর্ড রয়েছে। কোনও নাগরিক এনপিআরের সেই রেকর্ডের ভিত্তিতে নিপীড়িত হয়নি।’

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026