নিউজ

ফের ঊর্ধ্বমুখী পেঁয়াজের দাম, আমজনতার মাথায় হাত

নয়াদিল্লি: ফের মধ্যবিত্তের মাথায় হাত পড়তে চলেছে। কারণ, আবার দাম বাড়তে শুরু করেছে পেঁয়াজের (onion)৷ রাজধানী দিল্লি (Delhi), মুম্বই (Mumbai) সহ দেশের বিভিন্ন বাজারে লাগাতার দাম বেড়ে চলেছে পেঁয়াজের৷ যার ফলে সাধারণ মানুষের চোখে ফের জল আসতে চলেছে, এমনটা বলাই যায়। অসময়ে বৃষ্টি (Rainfal) ও পেট্রোল (Petrol) ও ডিজেলের (Diesel) দাম বাড়তে থাকায় পেঁয়াজের দাম প্রায় তিনগুণ বেড়ে গিয়েছে৷ বছরের শুরুতে পেঁয়াজ বিক্রি হচ্ছিল যেখানে ২৫-৩০ টাকা কিলো হিসেবে, সেখানে গতকাল, শুক্রবার (Friday) দিল্লি ও মুম্বইয়ে পেঁয়াজ বিক্রি হয়েছে প্রায় ৬০ টাকা কিলো হিসেবেl

দিল্লির গাজিপুর মান্ডিতে সাধারণত পেঁয়াজ ৩০ থেকে ৩৫ টাকা কিলো হিসেবে বিক্রি হয়৷ বর্তমানে যা ৪০ থেকে ৪৫ টাকা কিলো হিসেবে বিক্রি হচ্ছে৷ এখন অপেক্ষা শুধুই নতুন পেঁয়াজ আসার। কারণ, একমাত্র নতুন পেঁয়াজ এলেই দাম কিছুটা কমতে পারে বলে আশাবাদী সাধারণ মানুষ। জানা গিয়েছে, নতুন পেঁয়াজ মার্চের প্রথম সপ্তাহে আসতে শুরু করে দেবে৷ এরপর কিছুটা হলেও দাম কমবে৷

কেন্দ্রীয় উপভোক্তা মন্ত্রালয়ের ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী একমাস আগে হায়দরাবাদে ১ কিলো পেঁয়াজের দাম ৩৪ টাকা ছিল, যা এখন ২৬ টাকা বেড়ে ৬০ টাকা হয়ে গিয়েছে ৷ শুধু হায়দরাবাদ নয়, দিল্লি, মুম্বই, মীরট, শিলংয়ে একই চিত্র ধরা পড়েছে। ১১ জানুয়ারির তুলনায় ১১ ফেব্রুয়ারি দিল্লিতে পেঁয়াজের দাম ১৯ টাকা, মীরটে ২০ টাকা, মু্ম্বইয়ে ১৪ টাকা, শিলংয়ে ১০ টাকা বেড়েছে৷ এই দাম বৃদ্ধি থেকে রেহাই পায়নি কলকাতাও। কলকাতায় পেঁয়াজের দাম ১৫ টাকা প্রতি কিলো বেড়েছে৷ ফলে আরও একবার পেঁয়াজের দাম বৃদ্ধি হওয়ার ফলে আমজনতার নাভিশ্বাস উঠতে চলেছে, এমনটা কিন্তু বলাই যায়।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026