নিউজ

ভূমিকম্প দিল্লি, পাঞ্জাব জম্মু সহ উত্তর ভারতের একাধিক জায়গায়, উৎপত্তিস্থল তাজাকিস্তান

নয়াদিল্লি: তীব্র ভূমিকম্পে (Earthquake) কেঁপে উঠেছে দিল্লি (Delhi), পাঞ্জাব (Punjab), জম্মু (Jammu) সহ একাধিক জায়গা। রিখটার স্কেলে ভূকম্পের মাত্রা ৬.১। গতকাল, শুক্রবার (Friday) রাত ১০:৩১ মিনিটে প্রথম কম্পণ অনুভূত হয় জম্মু-কাশ্মীর, উত্তরাখণ্ড (Uttarakhand) ও নয়ডার (Noida) বেশ কিছু জায়গায়। ১০:৩৪ মিনিটে পাঞ্জাবের অমৃতসরে (Amritsar) ৬.১ মাত্রায় ভূমিকম্প অনুভূত হয়। শুরুতে মনে করা হচ্ছিল ভূমিকম্পের কেন্দ্রস্থল অমৃতসরে, ১০ কিলোমিটার মাটির নিচে। পরে বিশেষজ্ঞরা জানান, ভুমিকম্পের কেন্দ্রস্থল তাজিকিস্তান।

১০:৩১ মিনিটে ৬.৩ মাত্রায় কম্পন অনুভূত হয় তাজিকিস্তানে। উত্তর ভারতের একাধিক জায়গায়ও কম্পন অনুভূত হওয়ায় ইতিমধ্যে সতর্কতা জারি করা হয়েছে। লিফট ব্যবহার করতে মানা করা হয়েছে। ফের কম্পন বুঝতে পারলে বহুতলের বাসিন্দাদের বাইরে বেরিয়ে আসার কথা বলা হয়েছে।

অথবা খাটের নিচে আশ্রয় নেওয়ার বার্তা দেওয়া হয়েছে। জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা বলেন, “২০০৫ সালের পর এই প্রথমবার শ্রীনগরে এমন তীব্র ভূমিকম্প অনুভূত হল।

আমি একটা কম্পল নিয়ে দৌড়ে বাইরে বেরিয়ে এসেছিলাম। ফোনটাও সঙ্গে নিতে ভুলে গিয়েছিলাম। তাই টুইট করা হয়নি।” দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল টুইটে লেখেন, “দিল্লিতে ভূমিকম্প অনুভূত হয়েছে। সকলে নিরাপদে থাকুন, এই কামনা করি।”

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026